২৩ ফেব্রুয়ারি শুরু বিসিএল, সূচি প্রকাশ
১২তম বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) ২০২৫-২৬ মৌসুমের ওয়ানডে সংস্করণের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ইস্ট জোন, নর্থ জোন, সাউথ জোন ও সেন্ট্রাল জোন- এই চারটি দল নিয়ে এবারের আসর শুরু হবে ২৩ ফেব্রুয়ারি থেকে। লিগ পর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম ও রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে। ফাইনাল হবে মিরপুরে।