২০১৪ সালের স্বপ্ন পূরণ করে বিজয়ের ৫০তম সেঞ্চুরি, গাজীর জয়
‘২০২৫ ঐ বছর শেষ হবার আগে আমার সেঞ্চুরি থাকবে ৫০টা’—২০১৪ সালে নিজের ডায়েরির পাতায় লিখে রেখেছিলেন এনামুল হক বিজয়। কদিন আগেই নিজের সেই লক্ষ্যের কথা জানিয়ে ফেসবুক পেজে একটি পোস্ট করেছিলেন ডানহাতি এই ব্যাটার।