বাংলাদেশকে পাকিস্তান, আর পাকিস্তানকে বাংলাদেশ মনে হচ্ছে কামরানের
এক ম্যাচ বাকি থাকতেই বাংলাদেশের বিপক্ষে সিরিজ হেরেছে পাকিস্তান দল। পাকিস্তানের এমন অসহায় আত্মসমর্পণে হতাশ দেশটির সাবেক ক্রিকেটার কামরান আকমল। পাকিস্তান সিরিজ হোয়াইটওয়াশ এড়াতে পারবে কিনা সেটা নিয়েও সন্দেহ আছে তার।