অস্ট্রেলিয়াকে স্পিন জালে ফাঁসিয়ে হোয়াইটওয়াশ করল পাকিস্তান

পাকিস্তান-অস্ট্রেলিয়া সিরিজ
পিসিবি
পিসিবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
আগ্রাসী ব্যাটিংয়ে হাফ সেঞ্চুরি করে পাকিস্তানকে পথ দেখালেন সাইম আইয়ুব। ব্যর্থতার বৃত্ত থেকে বেরিয়ে পঞ্চাশের দেখালেন বাবর আজমও। প্রথম দুই টি-টোয়েন্টির মতো শেষ বেলায় ঝড়ো ইনিংসে পাকিস্তানের পুঁজি বাড়ালেন শাদাব খান। ওপেনার সাইমের সঙ্গে বাবর ও শাদাবের দুর্দান্ত ব্যাটিংয়ে পাকিস্তানের পুঁজি দুইশ ছাড়িয়ে যায়। বড় লক্ষ্য তাড়ায় নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে অস্ট্রেলিয়া।

প্রথম দুই ম্যাচের মতো তৃতীয় টি-টোয়েন্টিতেও পাকিস্তানের স্পিনে ধরাশায়ী হলেন ক্যামেরন গ্রিন, মিচেল মার্শরা। ৪ ওভারে মাত্র ১৮ রান খরচায় ৫ উইকেট নিলেন মোহাম্মদ নাওয়াজ। বাঁহাতি স্পিনারের স্পিন জাদুতে অস্ট্রেলিয়াকে মাত্র ৯৬ রানে গুঁড়িয়ে ১১১ রানের বড় জয় পেয়েছে পাকিস্তান। টি-টোয়েন্টিতে অজিদের বিপক্ষে রানের ব্যবধানে এটাই সবচেয়ে বড় জয়। ব্যাটে-বলের দাপুটে পারফরম্যান্সে অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করেছে সালমান আলী আঘার দল।

বিস্তারিত আসছে...

আরো পড়ুন: