কোহলিদের বেঙ্গালুরুর নামে এফআরআই দায়ের
পাঞ্জাব কিংসকে হারিয়ে আইপিএলের শিরোপা জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তবে তাদের শিরোপা উদযাপনের সময়ই বেধেছে বড় বিপত্তি। তাদের শিরোপা উদযাপনের র্যালিতে অংশ নিতে গিয়ে পদপিষ্ট হয়ে মারা গেছেন ১১ জন।
পাঞ্জাব কিংসকে হারিয়ে আইপিএলের শিরোপা জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তবে তাদের শিরোপা উদযাপনের সময়ই বেধেছে বড় বিপত্তি। তাদের শিরোপা উদযাপনের র্যালিতে অংশ নিতে গিয়ে পদপিষ্ট হয়ে মারা গেছেন ১১ জন।
২০২১ সালের পর টেস্ট খেলা হয়নি জফরা আর্চারের। দীর্ঘ এই বিরতি শেষ হচ্ছে ভারতের বিপক্ষে সিরিজ দিয়েই। এরই মধ্যে ভারত সিরিজের প্রথম টেস্টের দল ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। সেখানে জায়গা হয়নি আর্চারের।
গৌতম গম্ভীর সরে যাওয়ার পর জহিরকে খানকে মেন্টরের দায়িত্ব দেয় লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। তবে এক মৌসুম শেষেই লক্ষ্ণৌ ছাড়তে হচ্ছে ভারতের সাবেক পেসারকে। আইপিএলের চলতি মৌসুম শেষ হওয়ার কয়েকদিন পরই জহিরকে ছেড়ে দেয়ার কথা ভাবছে লক্ষ্ণৌ। এমন প্রতিবেদন প্রকাশ করেছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ।
জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট খেলার সময় হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছিলেন গাস অ্যাটকিনসন। একই চোটে ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও খেলতে পারেননি ডানহাতি এই পেসার। চোট থেকে সেরে উঠতে না পারায় ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের স্কোয়াডেও রাখা হয়নি তাকে। অ্যাটকিনসন না থাকায় প্রথম টেস্টের স্কোয়াডে ডাকা হয়েছে জেমি ওভারটনকে।
দশ হাজার রানের মাইলফলক ছোঁয়ার আগেই টেস্ট ক্রিকেটকে বিদায় বলতে হয়েছে বিরাট কোহলির। মঙ্গলবার কোহলির ক্যারিয়ারকে পূর্ণতা দিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর আইপিএল শিরোপা। এই শিরোপা হাতে পেয়েও টেস্ট ক্রিকেটের প্রতি ভালোবাসা ভুলে যাননি কোহলি।
অভাগা যেদিকে যায়, সাগর শুকিয়ে যায়... প্রবাদটা এখন যেন বীরেন্দর শেবাগের ক্ষেত্রে খাটে। অন্তত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নক আউট পর্বে ভারতের সাবেক ব্যাটারের প্রেডিকশন এমন কথাই বলছে। সবশেষ তিন ম্যাচে যাদের সমর্থন দিয়েছেন তারাই হেরেছে। নিজের সমর্থন দেয়া দল হারে জেনেও আইপিএলের ফাইনালে পাঞ্জাব কিংসের বিপক্ষে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু করে নিয়ে বাজি ধরছেন শেবাগ।
আইপিএলে এখন পর্যন্ত ৬ বার ফাইনালে জায়গা করে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। এর মধ্যে পাঁচবারই তারা শিরোপা ঘরে তুলেছে। এবারের আইপিএলেও দারুণ পারফরম্যান্স দেখিয়ে প্লে অফে জায়গা করে নিয়েছিল মুম্বাই। তবে কোয়ালিফায়ার দুইয়ে পাঞ্জাব কিংসের বিপক্ষে হেরে ফাইনালে খেলার স্বপ্ন শেষ হয়ে যায় হার্দিক পান্ডিয়াদের।
প্রথমবারের মতো পাঞ্জাব কিংসের দায়িত্ব নিয়েই দলকে ফাইনালে তুলেছেন রিকি পন্টিং। তার কোচিংয়ে যেন নতুন করে প্রাণ ফিরে পেয়েছে আইপিএলের অন্যতম পুরাতন এই ফ্র্যাঞ্চাইজিটি। বিশেষ করে অধিনায়ক শ্রেয়াস আইয়ারের সঙ্গে তার জুটি দলটিকে আইপিএলের শিরোপার অনেক কাছে নিয়ে গেছে।
দীর্ঘ ১৮ বছর ধরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে আইপিএলে খেলছেন বিরাট কোহলি। এখনও শিরোপা ছুঁয়ে দেখা হয়নি। সেই আক্ষেপ ফুরোতে পারে মঙ্গলবারই। এদিন তারা আইপিএলে ফাইনালে মাঠে নামছে পাঞ্জাব কিংসের বিপক্ষে। এর আগেও খুব কাছে গিয়েও শিরোপার স্বাদ পাওয়া হয়নি বেঙ্গালুরুর।
দুই দেশের সমঝোতা অনুযায়ী ২০২৪-২০২৭ সালের চক্রে পাকিস্তানে আয়োজিত টুর্নামেন্টের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে খেলবে ভারত। একইভাবে ভারতে আয়োজিত টুর্নামেন্টের ম্যাচগুলো পাকিস্তানও খেলবে নিরপেক্ষ কোন ভেন্যুতে। সমঝোতা অনুযায়ী আগামী সেপ্টেম্বরে শুরু হতে যাওয়া নারী ওয়ানডে বিশ্বকাপের ম্যাচগুলো ভারতের পরিবর্তে শ্রীলঙ্কার কলম্বোতে খেলবে পাকিস্তান।
প্রথমে ব্যাটিং করে রোহিত শর্মা-সূর্যকুমার যাদবরা দুইশর বেশি রান করেছেন মানেই মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচ জিতবে। আইপিএলে এটাকে রীতি বানিয়ে ফেললেও পাঁচবারের চ্যাম্পিয়নদের সেই রেকর্ড দুমড়ে-মুচড়ে গেছে শ্রেয়াস আইয়ারের অধিনায়কোচিত ইনিংসে। পাঞ্জাব কিংসের অধিনায়কের ব্যাটের সামনে পেরে উঠতে পারেননি ট্রেন্ট বোল্ট-জসপ্রিত বুমরাহরা। দ্বিতীয় কোয়ালিফায়ারে হেরে আইপিএল মিশন শেষ করলেও মাহেলা জয়াবর্ধনে কৃতিত্ব দিলেন পাঞ্জাবকে। মুম্বাইয়ের প্রধান কোচ জানান, ওয়াদেরা-আইয়ার জুটিই ম্যাচ বের করে নিয়ে গেছে।
আইপিএলের চলতি আসরে ফাইনালে উঠতে পাঞ্জাব কিংসের প্রয়োজন ১৩বলে ২৪ রান। ব্যাটিংয়ের হাফ সেঞ্চুরিয়ান শ্রেয়াস আইয়ারের সঙ্গী মার্কাস স্টইনিস। এমন সময় ধারাভাষ্যকক্ষে বসে রবি শাস্ত্রী সবাইকে মনে করিয়ে দিলেন দুইশর বেশি রান করে মুম্বাই ইন্ডিয়ান্স কখনো হারেনি। ইনিংসের ব্রেকের সময়ও ধারাভাষ্যকাররা বারংবার মনে করিয়ে দিয়েছেন। তবে এসব পাশ কাটিয়ে ফাইনালে ওঠার মিশন থেকে একটু সরেনি পাঞ্জাব। ইনিংসের ১৯তম ওভারে বোলিংয়ে আসা আশিনী কুমারের প্রথম বলেই ছক্কা মারলেন আইয়ার।