ব্রেভিসকে ড্রেসিংরুমের পথ দেখানোয় হার্শিতের শাস্তি
রাঁচিতে অনুষ্ঠিত ভারত ও সাউথ আফ্রিকার মধ্যকার প্রথম ওয়ানডেতে অসাধারণ বোলিং করেন হার্শিত রানা। দশ ওভারে ৬৫ রান দিয়ে তিন উইকেট নেন ভারতের এই পেসার। সেই ম্যাচে দলের সবচেয়ে সফল পেসার ছিলেন তিনি।
রাঁচিতে অনুষ্ঠিত ভারত ও সাউথ আফ্রিকার মধ্যকার প্রথম ওয়ানডেতে অসাধারণ বোলিং করেন হার্শিত রানা। দশ ওভারে ৬৫ রান দিয়ে তিন উইকেট নেন ভারতের এই পেসার। সেই ম্যাচে দলের সবচেয়ে সফল পেসার ছিলেন তিনি।
টি-টোয়েন্টি ও টেস্ট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি। ভারতের জার্সি গায়ে এখন শুধু তাকে দেখা যায় ওয়ানডেতে। সাউথ আফ্রিকা ও নিউজিল্যান্ডের বিপক্ষে পরপর ওয়ানডে সিরিজ খেলবে ভারত। এর মাঝে ভারতের ঘরোয়া ক্রিকেটে খেলতে দেখা যাবে ভারতের এই ক্রিকেট গ্রেটকে।
১৬ ডিসেম্বর অনুষ্ঠেয় আইপিএলের আসন্ন মিনি নিলামে অংশ নিতে এবার এক হাজারের বেশি ক্রিকেটার নিবন্ধন করেছেন। তাঁদের মধ্যে ৪৫ জনের ভিত্তিমূল্য সর্বোচ্চ দুই কোটি রুপি, যেখানে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানও আছেন। আরেক বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসানের ভিত্তিমূল্য ধরা হয়েছে এক কোটি রুপি।
দীর্ঘ যাত্রার পরে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্যারিয়ারের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন আন্দ্রে রাসেল। ২০২৬ মৌসুমের আগে তাকে রিটেইন না করায় তিনি এবার খেলোয়াড় হিসেবে নয়, দলের সাপোর্ট স্টাফে 'পাওয়ার কোচ' হিসেবে নতুন দায়িত্ব নিতে চলেছেন।
১২ ডিসেম্বর দুবাইয়ে পর্দা উঠবে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের আগামী আসরের। ৫০ ওভারের যুব এশিয়া কাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। আসন্ন এশিয়া কাপে ভারতের অধিনায়কের দায়িত্ব দেয়া হয়েছে আয়ুশ মাহাত্রেকে। ডানহাতি ব্যাটারের ডেপুটি হিসেবে থাকবেন ভিহান মালহোত্রা।
তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলতে আগামী ডিসেম্বরে ভারত সফরে যাওয়ার কথা ছিল বাংলাদেশ নারী দলের। তবে সরকারের অনুমোদন না পাওয়ায় নিগার সুলতানা জ্যোতিদের বিপক্ষে সিরিজটি স্থগিত করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। একই সময়ে শ্রীলঙ্কার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত।
২০২৬ সালের ৯ জানুয়ারি পর্দা উঠবে নারী আইপিএলের আগামী আসর। ফাইনাল অনুষ্ঠিত হবে ৫ ফেব্রুয়ারি। টুর্নামেন্টের চতুর্থ মৌসুমের আগে ২৭ নভেম্বর দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে নিলাম। যেখানে নিবন্ধন করেছিলেন বাংলাদেশের তিন ক্রিকেটার। মারুফা আক্তারের সঙ্গে ছিলেন রাবেয়া খান ও স্বর্ণা আক্তার। নিলামে মারুফা ও রাবেয়ার নাম তোলা হলেও তাদের দলে নিতে আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি।
জয়ের মঞ্চ আগে থেকেই প্রস্তুত ছিল। শেষ দিনে সাউথ আফ্রিকার প্রয়োজন ছিল ৮ উইকেট আর ভারতের ৫২২ রান। টেস্ট ক্রিকেটের ইতিহাসই বলছে এমন লক্ষ্য পাড়ি দেয়া প্রায় অসম্ভব। হয়েছেও তাই। ভারত নিজেদের দ্বিতীয় ইনিংসে গুটিয়ে গেছে মাত্র ১৪০ রানে। আর তাতেই ৩০৮ রানের বিশাল জয়ে ভারতকে হোটাইটওয়াশ করার স্বাদ পেয়েছে প্রোটিয়ারা।
গুয়াহাটিতে ভারত–সাউথ আফ্রিকা দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনের খেলা শেষে শুকরি কনরাডের এক মন্তব্য সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। বড় লক্ষ্য দিয়ে এগিয়ে থাকলেও সাউথ আফ্রিকার প্রধান কোচের কথাবার্তা অনেক ভারতীয় সমর্থক ও বিশ্লেষকদের বিস্মিত করে।
আগামী ২৭ নভেম্বর বাংলাদেশ সময় বিকেল চারটা নাগাদ দিল্লিতে নারী আইপিএলের নিলাম অনুষ্ঠিত হবে। নিলামের জন্য ২২৭ জন ক্রিকেটার নিবন্ধন করেছেন। ১৯৪ ভারতীয় ক্রিকেটারের সঙ্গে আছেন ৮৩ জন বিদেশি। নারী ওয়ানডে বিশ্বকাপে আলো ছড়িয়ে নিলামে নাম দিয়েছেন বাংলাদেশের তিন ক্রিকেটার। মারুফা আক্তারের সঙ্গে আছেন রাবেয়া খান ও স্বর্ণা আক্তার।
কলকাতায় প্রথম টেস্ট জিতে সিরিজ হারের কোনো সম্ভাবনাই রাখেনি সাউথ আফ্রিকা। উল্টো ভারতের সামনে সিরিজ হারের শঙ্কা। গৌহাটি টেস্ট ড্র হলেও সিরিজ জিতে নেবে টেম্বা বাভুমার দল। দ্বিতীয় টেস্টে দারুণ ব্যাটিং করে ভারতকে ৫৩৯ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে প্রোটিয়ারা।
আইসিসির অন্য সব টুর্নামেন্টের মতো ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপেও একই গ্রুপে খেলতে দেখা যাবে ভারত ও পাকিস্তানকে। ক্রিকেটবিষয়ক গণমাধ্যম ইএসপিএনক্রিকইনফোর তথ্য অনুযায়ী, গ্রুপপর্বে দুই দল মুখোমুখি হবে আগামী ১৫ ফেব্রুয়ারি, ম্যাচটি অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কার কলম্বোতে।