বিশ্বকাপের মাঝেই বাবা হারালেন রিঙ্কু
বিশ্বকাপের মঞ্চে দেশের হয়ে খেলতে ব্যস্ত ছেলে, আর একই সময়ে হাসপাতালের শয্যায় জীবনযুদ্ধ চালিয়ে যাচ্ছিলেন বাবা। মাঠের লড়াইয়ে জিম্বাবুয়েকে হারিয়ে সেমিফাইনালের আশা টিকিয়ে রেখেছে ভারত, কিন্তু ব্যক্তিগত জীবনে কঠিন এক আঘাত পেলেন ভারতীয় ব্যাটসম্যান রিঙ্কু সিং।