সিলেট স্ট্রাইকার্সের সঙ্গে যুক্ত হলো নতুন স্পন্সর
প্রেস বিজ্ঞপ্তি
প্রেস বিজ্ঞপ্তি
সর্বশেষ ভারত সিরিজের পর থেকেই বাংলাদেশের জার্সিতে খেলা হয়নি সাকিব আল হাসানের। ঘরের মাঠে সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজ দিয়ে টেস্ট ক্রিকেটকে বিদায় বলার কথা ছিল এই অলরাউন্ডারের। তীব্র আন্দোলনের মধ্যে সেটাও সম্ভব হয়নি।
৩০ ডিসেম্বর মাঠের ক্রিকেট দিয়ে পর্দা উঠবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরের। টুর্নামেন্ট শুরু হতে মাত্র দিন পাঁচেক বাকি থাকলেও এখনও দল গোছানোয় ব্যস্ত সময় পার করছে বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি। চলতি সপ্তাহে মোহাম্মদ হারিস ও রায়ান বার্লকে দলে নিয়ে স্কোয়াডের শক্তি বাড়িয়েছে দুর্বার রাজশাহী।
বাংলাদেশের ক্রিকেটে ধ্রুবতারা হয়ে এসেছিলেন সাব্বির রহমান। তবে খুব বেশিদিন তার ঝলমলে পারফরম্যান্স দেখতে পারেননি দর্শকরা। অধারাবাহিকতার কারণে দল থেকে বাদ পড়েছেন। সাব্বির বাংলাদেশের হয়ে সর্বশেষ খেলেছেন তাও প্রায় দুই বছর আগে।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পাকিস্তানের তারকাদের মিলনমেলাটা সবসময়ই ছিল। অন্যান্য বছরের মতো বিপিএলের আগামী মৌসুমেও বিভিন্ন দলের হয়ে খেলতে দেখা যাবে পাকিস্তানের এক ঝাঁক ক্রিকেটারদের। তবে সবশেষ কয়েক বছরে পাকিস্তানের ক্রিকেটারদের পাওয়া নিয়ে শঙ্কায় থাকতে হয়েছে বিপিএলের ফ্র্যাঞ্চাইজিদের।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ৪ ওভারে ১৩ রান খরচায় ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছিলেন শেখ মেহেদী। এমন পারফরম্যান্সের পর আইসিসির টি-টোয়েন্টি বোলারদের র্যাঙ্কিংয়ে ১৮ ধাপ এগিয়েছিলেন ডানহাতি এই অফ স্পিনার। পরের দুই ম্যাচে নিয়েছেন আরও ৪ উইকেট। পুরো সিরিজে দারুণ বোলিংয়ে মেহেদীর শিকার মোট ৮ উইকেট। ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করার পেছনে বড় অবদানই রেখেছেন তিনি। এমন পারফরম্যান্সে হয়েছেন সিরিজসেরাও।
টাকা খরচ করো তবুও শিরোপা আমার চাই ই চাই! বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফ্র্যাঞ্চাইজির মালিকদের মোটোই যেন এমন। ট্রফির ‘নেশায়’ জাতীয় দলের ক্রিকেটারদের পাশাপাশি বিদেশি তারকাদের উপর বেশি ভরসা করেন তাঁরা। বেশিরভাগ ক্ষেত্রে টপ অর্ডারে ব্যাটিং, ফিনিশার কিংবা বোলিংয়ে শুরু ও শেষের মুহূর্তে আলোর মশাল নিয়ে বিপিএল খেলেন বিদেশিরা। যদিও তাদের এমন পরিকল্পনায় খুব বেশি দোষের কিছু নেই। কোটি, কোটি টাকা বিনিয়োগ করে শিরোপা জিততে চাওয়ার মোটোই তো সবার হওয়া উচিত।
খেলোয়াড়ি জীবনে নিউজিল্যান্ডের পেস ইউনিটের একজন ছিলেন ড্যানি মরিসন। কিউইদের জার্সিতে ৪৮ টেস্ট ১৬০ এবং ওয়ানডে ৯৬ ওয়ানডেতে নিয়েছিলেন ১২৬ উইকেট। তবে বৈচিত্রময় উপস্থাপনা ও নাটকীয় বাচনভঙ্গির কারণে ধারাভাষ্যকার হিসেবেই বেশি পরিচিত মরিসন। বর্তমান সময়ের বেশিরভাগ ফ্র্যাঞ্চাইজি লিগেই ধারাভাষ্যকার হিসেবে নিজের ছাপ রেখেছেন তিনি।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সপ্তাহখানেক বাকি রয়েছে। এর মধ্যেই দলগুলো নিজেদের শেষ মুহূর্তের মতো গুছিয়ে নিচ্ছে। একের পর এক চমক দিয়েই যাচ্ছে বিপিএলের এবারের আসরের নবাগত দল দুর্বার রাজশাহী।
ভারত ও পাকিস্তানের দ্বন্দ্ব কাটিয়ে হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে আগেই। বাকি ছিল সূচি ঘোষণা। আর কারা হতে যাচ্ছে নিরপেক্ষ সহ-আয়োজক তা নিয়ে জল্পনা-কল্পনা চলছিল। অবশেষে জানা গেছে পাকিস্তানের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতে হবে চ্যাম্পিয়ন্স ট্রফির একাংশ। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে অংশ নিয়েই একের পর এক চমক নিয়ে হাজির হয়েছে ঢাকা ক্যাপিটালস। এবার তারা সরাসরি চুক্তিতে দলে ঘরোয়া ক্রিকেটের নিয়মিত পারফর্মার মেহেদী হাসান রানাকে।
ইতিহাসে নাম লেখালেন নিগার সুলতানা জ্যোতি। নারী ক্রিকেটের দীর্ঘ পরিসরের ক্রিকেটে প্রথম সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি। নারী ক্রিকেটারদের নিয়ে চলছে মেয়েদের বাংলাদেশ ক্রিকেট লিগ টুর্নামেন্ট। সেখানেই নর্থ জোনের বিপক্ষে সেন্ট্রাল জোনের হয়ে এ দিন ১৫৩ রানের ইনিংস খেলেন তিনি।