খুশদিলকে মিস করবে রংপুর
এবারের বিপিএলে টানা ৮ ম্যাচ জিতে প্লে অফ নিশ্চিত করেছে রংপুর রাইডার্স। যদিও গ্রুপ পর্বের শেষ ৪টি ম্যাচেই হেরেছে তারা। ফলে তাদের এলিমিনেটরে খেলার সম্ভাবনা তৈরি হয়েছে। দলটির প্লে অফ নিশ্চিত করতে বড় ভূমিকা রেখেছেন অলরাউন্ডার খুশদিল শাহ।