মোমেন্টাম পেয়ে গিয়েছি, পুরো আসরেই দল হিসেবে খেলব: সোহান
গ্লোবাল সুপার লিগে উড়ন্ত সূচনা পেল নুরুল হাসান সোহানের রংপুর রাইডার্স। গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সকে আট রানে হারিয়েছে সোহানের দল। জয়ের কৃতিত্ব সকলকেই দিচ্ছেন রংপুরের অধিনায়ক।
গ্লোবাল সুপার লিগে উড়ন্ত সূচনা পেল নুরুল হাসান সোহানের রংপুর রাইডার্স। গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সকে আট রানে হারিয়েছে সোহানের দল। জয়ের কৃতিত্ব সকলকেই দিচ্ছেন রংপুরের অধিনায়ক।
একটা সময় গিয়ে মনে হয়েছিল, রংপুরের আর জেতা হবে না। শিমরন হেটমায়ার এবং শেরফান রাদারফোর্ডের জুটি যেন জিতিয়ে দেবে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সকে। কিন্তু ঠিক সেই সময় বল হাতে আসেন বাংলাদেশের পেসার খালেদ আহমেদ। আর এসেই শিকার করেন দুটি গুরুত্বপূর্ণ উইকেট।
দারুণ এক জুটি গড়ে উইকেটে জমে বসেছিলেন জনসন চার্লস ও মঈন আলী। মনে হচ্ছিল এই দুজনই গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সকে জিতিয়ে মাঠ ছাড়বেন। যদিও তেমনটা হয়নি। চার্লসকে ফিরিয়ে রংপুরকে ম্যাচে রাখেন হারমিত সিং। আরেক ব্যাটার মঈন আলীকে বিদায় করেন তাবরাইজ শামসি।
মারো নয়ত মরো—বাংলাদেশের বিপক্ষে কুশল মেন্ডিসের ব্যাটিংয়ের দর্শনই যেন এটা। ডানহাতি ব্যাটারের বিপক্ষে বল কোথায় ফেলবেন তা যেন বুঝে উঠতে পারেন না বাংলাদেশের পেসার কিংবা স্পিনাররা। পুরো সিরিজ জুড়েই বিস্ফোরক ব্যাটিংয়ে বাংলাদেশকে হতাশায় ডুবিয়েছেন মেন্ডিস। হেরে যাওয়ার ভয় মাথায় নিয়ে পড়ে না থেকে বাংলাদেশের ব্যাটারদের কাছে মেন্ডিসের মতো ভয়-ডরহীন ক্রিকেট খেলা দেখতে চান মুশতাক আহমেদ।
প্রথমবারের মতো গ্লোবাল সুপার লিগে (জিএসএল) ডাক পেলেন সাকিব আল হাসান। আর অভিষেকেই বাজিমাত করেছেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার। দুবাই ক্যাপিটালসকে রীতিমতো এক হাতে জয় পাইয়ে দিয়েছেন তিনি।
টেস্টের পর ওয়ানডে সিরিজেও শ্রীলঙ্কার কাছে হেরেছে বাংলাদেশ। এবার টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে হেরে পিছিয়ে পড়েছে লিটন দাসের দল। সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে পাত্তাই দেয়নি শ্রীলঙ্কা। বিশেষ করে লঙ্কানদের দুই ওপেনারই বাংলাদেশকে ম্যাচ থেকে ছিটকে দিয়েছেন।
আগামী ডিসেম্বর-জানুয়ারিতে বিপিএল আয়োজনের পরিকল্পনা রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। তবে জাতীয় নির্বাচনের কারণে সেই পরিকল্পনায় ব্যাঘাত ঘটতে পারে বলে জানিয়েছেন বিপিএলের চেয়ারম্যান মাহবুব আনাম। এমন পরিস্থিতির কথা চিন্তা করে বিকল্প ভাবনাও ভেবে রেখেছেন তারা।
চলতি মাসে সাউথ আফ্রিকা ও জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় একদিনের সিরিজ খেলবে বাংলাদেশ। সিরিজ খেলতে ১০ জুলাই (বৃহস্পতিবার) ঢাকা ছাড়ছেন আজিজুল হাকিম তামিম, জাওয়াদ আবরাররা। সাউথ আফ্রিকা ও জিম্বাবুয়ের উদ্দেশ্যে রওনা দেয়ার আগে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আগামী আগস্টে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশ সফরে আসার কথা ছিল ভারতের। কিন্তু ব্যস্ত সূচির বাহানা দিয়ে সিরিজটি এক বছরের জন্য স্থগিত করেছে ভারত। ২০২৬ সালের সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে পারে সিরিজটি।
বেশ কিছুদিন ধরেই একজন পেস বোলিং অলরাউন্ডারের শূন্যতা অনুভব করছে বাংলাদেশ। এরই মধ্যে আশার আলো হয়ে এসেছেন তানজিম হাসান সাকিব। এই পেসার এরই মধ্যে সীমিত ওভারের ক্রিকেটে নিয়মিত হয়ে উঠেছেন। পারফর্ম করছেন ব্যাটে-বলে।
শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণার সময় মোসাদ্দেক হোসেনকে নিয়ে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর একটি মন্তব্য ঘিরে তুমুল আলোচনা শুরু হয়েছিল। তিনি বলেছিলেন যতদিন মেহেদী হাসান মিরাজ জাতীয় দলে আছেন তত দিন মোসাদ্দেকের কোনো সুযোগ নেই।
টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে জয়ের পর ওয়ানডে সিরিজে বাংলাদেশকে ২-১ ব্যবধানে হারিয়েছে শ্রীলঙ্কা। এবার সামনে টি-টোয়েন্টি সিরিজ। সাম্প্রতিক ফর্ম বিবেচনায় বাংলাদেশের চেয়ে বেশ ভালোই এগিয়ে শ্রীলঙ্কা। তবে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে বাংলাদেশকে শক্তিশালী প্রতিপক্ষই মনে করছে শ্রীলঙ্কা।