মজিদের সেঞ্চুরিতে রূপগঞ্জের প্রথম জয়
ম্যাচ জিততে শেষ ওভারে ১০ রানের প্রয়োজন ছিল রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের। সেঞ্চুরি থেকে তখন ৮ রান দূরে আব্দুল মজিদ। পেসার তৌফিক আহমেদের অফ স্টাম্পের বাইরে করা প্রথম বলে থার্ডম্যান ঠেলে দিয়ে এক রান নেন মজিদ। পরের বলে সিঙ্গেল নিয়েছেন ফয়সাল। তৃতীয় বলে তৌফিকের স্লোয়ার ডেলিভারিতে স্কয়ার লেগ দিয়ে পুল করে মজিদ নিয়েছেন দুই রান। প্রথম ৫ বলে ৭ রান দেন তৌফিক।