তামিম ‘বেস্ট ফ্রেন্ড’ নন, তবে ‘ভালো বন্ধু’ সাকিবের
বাংলাদেশের ক্রিকেটে বহুল আলোচিত বিষয় সাকিব আল হাসান ও তামিম ইকবালের সম্পর্ক। সাকিব ও তামিম সতীর্থ ছাপিয়ে একসময় বন্ধু হয়েছিলেন। সময়ের ব্যবধানে তাদের বন্ধুত্বে ফাটল ধরে। দুজনকে কখনও ‘শত্রু’ হিসেবেও দেখানো হয়। সম্প্রতি অবশ্য তামিমকে 'বেস্ট ফ্রেন্ড' না বললেও ভালো বন্ধু বলেছেন সাকিব।