হোয়াইটওয়াশই লক্ষ্য সোহান-অঙ্কনদের
নুরুল হাসান সোহান ও মাহিদুল ইসলাম অঙ্কনের ব্যাটে আগের ম্যাচে সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ ‘এ’ দল। স্বাগতিকদের সামনে সুযোগ আছে একদিনের ম্যাচের সিরিজে নিউজিল্যান্ড ‘এ’ দলকে হোয়াইটওয়াশ করার। তবে অঙ্কন জানিয়েছেন, তারা কেউই ফলাফল কেন্দ্রিক চিন্তা করছেন না। তবে হোয়াইটওয়াশ করাই যে তাদের লক্ষ্য সেটার ইঙ্গিত দিয়েছেন ভালোভাবেই।