‘সারপ্রাইজ প্যাকেজ’ সাইফের ব্যাটে সেঞ্চুরি চান সিমন্স
গত কয়েক মাসে বাংলাদেশের ক্রিকেটে ব্যাটিংয়ে একমাত্র ইতিবাচক দিক সাইফ হাসান। ধারাবাহিক ব্যাটিংয়ের পাশাপাশি সাইফের বোলিংও কাজে লেগেছে বাংলাদেশের। তার ডানহাতি অফস্পিনে বেশ মুগ্ধ হুয়েছেন ফিল সিমন্স। বাংলাদেশ দলের হেড কোচ এবার তার কাছে সেঞ্চুরি চান।