সেঞ্চুরির পর শান্তর স্বস্তি
আন্তর্জাতিক ক্রিকেট থেকে ঘরোয়া ক্রিকেট টানা ৪৭ ইনিংসে সেঞ্চুরি পাননি শান্ত। অবশেষে সেই আক্ষেপ ঘুচালেন তিনি লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে। ঢাকা প্রিমিয়ার লিগে আগের চার ইনিংসে শান্তর ব্যাট থেকে আসে মোটে ৭৮ রান। এদিন এক ইনিংসেই ছাড়িয়ে গেছে আগের চার ইনিংসের রানকে।