সুস্থ হয়েও নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে অনিশ্চিত বুমরাহ

নিউজিল্যান্ড-ভারত সিরিজ
জসপ্রীত বুমরাহ, ফাইল ফটো
জসপ্রীত বুমরাহ, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন জসপ্রীত বুমরাহ। তবু নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে তাকে খেলানোর সম্ভাবনা নেই বললেই চলে। বিসিসিআইয়ের লক্ষ্য, টেস্ট সিরিজের আগে এই পেসারকে পুরোপুরি প্রস্তুত করে তোলা। সে কারণে তার ওপর ধীরে ধীরে খেলার চাপ বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, আপাতত আহমেদাবাদে লাল বল দিয়ে অনুশীলন করছেন বুমরাহ। কয়েক দিন পর বেঙ্গালুরুতে বোর্ডের সেন্টার অব এক্সিলেন্সে যাবেন তিনি। এরপর নিউজিল্যান্ডে দলের সঙ্গে যোগ দেয়ার আগে ভারত ‘এ’ দলের হয়ে একটি ম্যাচ খেলবেন এই পেসার।

ভারত ‘এ’ দলের নিউজিল্যান্ড সফর শুরু হবে ৬ নভেম্বর। প্রথম টেস্ট শুরু ১৯ নভেম্বর। এই সফরে তিনটি ম্যাচের সবগুলোতে খেলবেন না বুমরাহ। পরিকল্পনা অনুযায়ী, তৃতীয় ম্যাচে মাঠে নামবেন তিনি। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের আগে মূল দলের সঙ্গে যোগ দেবেন।

বুমরাহকে নিয়ে সতর্ক অবস্থানের কারণও জানিয়েছে এক বিসিসিআই কর্মকর্তা। তিনি বলেন, 'বুমরাহ ১০০ শতাংশ ফিট। কিন্তু লম্বা সফরের ধকল নেয়া ওর পক্ষে কঠিন। আপাতত ও লাল বল দিয়েই অনুশীলন করছে। তাই হঠাৎ তাকে সাদা বলের সিরিজে খেলানোর কোনো মানে নেই। সেই কারণেই টেস্টের জন্য বুমরাহকে তৈরি করা হচ্ছে।'

চলতি বছর হাঁটুর চোটের কারণে শ্রীলঙ্কার বিপক্ষে দুটি টেস্টে খেলতে পারেননি বুমরাহ। ওই সিরিজে একটি টেস্ট ড্র করেছিল ভারত। এবার নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজকে বিশেষ গুরুত্ব দিচ্ছে দলটি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে টিকে থাকতে এই সিরিজে ভালো ফল প্রয়োজন ভারতের।

আরো পড়ুন: