ভারতের বিপক্ষে ফিরছেন অ্যালেন-ফার্গুসন, দলে আছেন রাচিনও

নিউজিল্যান্ড-ভারত সিরিজ
ফাইল ফটো
ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ভারতের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের জন্য ফিন অ্যালেন, লকি ফার্গুসন ও টিম সেইফার্টকে দলে ফিরিয়েছে নিউজিল্যান্ড। কাঁধের চোটের কারণে টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে যাওয়া রাচিন রবীন্দ্রকেও ওয়ানডে দলে রেখেছে কিউই নির্বাচকরা।

আগামী ৪ নভেম্বর অকল্যান্ডের ইডেন পার্কে শুরু হবে পাঁচ ম্যাচের এই সিরিজ। এর জন্য দুটি আলাদা স্কোয়াড ঘোষণা করেছে নিউজিল্যান্ড। প্রথম তিন ম্যাচের দলে থাকবে এক দল, আর শেষ দুই ম্যাচের জন্য নতুন করে সাতজন খেলোয়াড় যুক্ত হবেন। দুই দলকেই নেতৃত্ব দেবেন মিচেল সান্টনার।

অ্যালেন ও ফার্গুসন সর্বশেষ ২০২৩ সালে ওয়ানডে খেলেছিলেন। ভারতের বিপক্ষে বিশ্বকাপের সেমিফাইনাল ছিল ফার্গুসনের সর্বশেষ ওয়ানডে। অন্যদিকে, সেইফার্ট সর্বশেষ এই সংস্করণে খেলেছিলেন ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজে, প্রায় দেড় বছর আগে। এই তিন ক্রিকেটারই শেষ দুই ম্যাচের জন্য দলে ফিরবেন।

কাঁধের চোটের কারণে টি-টোয়েন্টি দল থেকে ছিটকে গেলেও প্রথম তিন ওয়ানডের দলে জায়গা পেয়েছেন রাচিন রবীন্দ্র। গত জানুয়ারিতে ভারতের মাটিতে ওয়ানডে সিরিজ জেতা দলের মূল খেলোয়াড়দের বেশির ভাগকেই রাখা হয়েছে এই দলে। সেবার ২-১ ব্যবধানে সিরিজ জিতে ভারতীয় মাটিতে প্রথমবারের মতো দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ জয়ের ইতিহাস গড়ে নিউজিল্যান্ড।

শেষ দুই ম্যাচে দলের সঙ্গে থাকবেন প্রধান কোচ রব ওয়াল্টার। তার সহকারী হিসেবে কাজ করবেন নর্দার্ন ডিস্ট্রিক্টসের কোচ কোরি মাইলস। পরবর্তী টেস্ট সিরিজের প্রস্তুতির কারণে দলের কয়েকজন খেলোয়াড় ওয়েলিংটনে চলে যাবেন। সে কারণেই শেষ দুই ম্যাচের দলে পরিবর্তন আনতে হচ্ছে।

প্রথম তিন ওয়ানডের জন্য নিউজিল্যান্ড স্কোয়াড: মিচেল সান্টনার (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, ম্যাট হেনরি, কাইল জেমিসন, টম লাথাম (উইকেটরক্ষক), ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, নাথান স্মিথ, উইল ইয়াং ও ব্লেয়ার টিকনার।

শেষ দুই ওয়ানডের জন্য স্কোয়াড: মিচেল সান্টনার (অধিনায়ক), ফিন অ্যালেন, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ক্রিস্টিয়ান ক্লার্ক, জ্যাকব ডাফি, ম্যাট ফিশার, লকি ফার্গুসন, মিচেল হে (উইকেটরক্ষক), নিক কেলি, টিম সেইফার্ট (উইকেটরক্ষক), ব্লেয়ার টিকনার ও উইল ইয়াং।

আরো পড়ুন: