অভিষেকের বিরুদ্ধে মামলাটি করা হয়েছিল গত ৩০ জুন। মামলায় ধর্ষণসহ বিভিন্ন যৌন অপরাধের অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। মামলাটির প্রাথমিক শুনানি হয়েছিল ১৪ জুলাই। সেদিন আদালতে আবেদনকারীর আইনজীবী জানান, অভিযুক্তদের কাছে থাকা ইলেকট্রনিক ডিভাইস জব্দ করা প্রয়োজন।
এসব ডিভাইসে আবেদনকারীর কিছু আপত্তিকর ছবি রয়েছে বলে অভিযোগ করা হয়। আবেদনকারীর মর্যাদা ও ব্যক্তিগত গোপনীয়তা রক্ষায় এসব ডিভাইস জব্দের জন্য পুলিশকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আবেদন জানানো হয়।
১১ আগস্টের শুনানিতে আদালত জানানো হয়, মোগরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছ থেকে একটি তথ্য পেয়েছে আদালত। সেখানে বলা হয়েছে, ‘৬ নম্বর বিবাদীকে ১১ আগস্ট রাতে গ্রেপ্তার করা হয়েছে।’
গ্রেপ্তারের পর পুলিশকে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার সুযোগ দিতে মামলার শুনানি পেছানোর আবেদনও করা হয়। পোড়েল শুরু থেকেই তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন।
আইপিএল ২০২৬ শেষ হওয়ার পর থেকে কোনো প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেননি অভিষেক পোড়েল। এবারের আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে মাত্র চারটি ম্যাচ খেলেছিলেন তিনি।