চলতি বছরের ফেব্রুয়ারি থেকে চোটের কারণে মাঠের বাইরে থাকা এই পেসার দীর্ঘ পুনর্বাসন শেষে দলে ফিরলেন। শুক্রবার এক বিবৃতিতে বিসিসিআই জানিয়েছে, হার্ষিত ‘বিসিসিআই সেন্টার অব এক্সেলেন্সে নিজের পুনর্বাসন সম্পন্ন করেছেন’ এবং ‘চেন্নাইয়ে ওয়ানডে দলের সঙ্গে যোগ দিয়েছেন’।
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সাউথ আফ্রিকার বিপক্ষে ভারতের প্রস্তুতি ম্যাচে হাঁটুতে চোট পান হার্ষিত। এরপর তিনি ওই টুর্নামেন্ট থেকে ছিটকে যান। পরে অস্ত্রোপচার করাতে হয় তাকে।
ফলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে সর্বশেষ আইপিএলেও খেলতে পারেননি তিনি। এদিকে ধর্মশালা ও লক্ষ্ণৌতে জয় পাওয়ায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজে আফগানিস্তানের বিপক্ষে ২-০ ব্যবধানে এগিয়ে আছে ভারত।
তৃতীয় ওয়ানডের ভারত দল-
শুভমান গিল (অধিনায়ক), রোহিত শর্মা, শ্রেয়াস আইয়ার (সহ-অধিনায়ক), লোকেশ রাহুল (উইকেটকিপার), ইশান কিশান (উইকেটকিপার), নিতিশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, আর্শদীপ সিং, প্রসিধ কৃষ্ণা, প্রিন্স যাদব, গুরনূর ব্রার, হার্ষ দুবে, যশস্বী জয়সওয়াল, হার্ষিত রানা।