নিউজিল্যান্ডের ঘটনায় ব্রুক-বেথেলের লঘু শাস্তি
ইংল্যান্ড ক্রিকেট
গত বছর ওয়েলিংটনে একটি ঘটনার পর সমালোচনার ঝড় দেখে অনেকেই ধারণা করেছিলেন, বড় ধরনের শাস্তির মুখে পড়তে যাচ্ছেন হ্যারি ব্রুক ও জ্যাকব বেথেল। তবে শেষ পর্যন্ত তেমন কিছুই ঘটেনি। আলোচনার মাত্রা যতটা ছিল, সিদ্ধান্ত এসেছে তার চেয়ে অনেকটাই নরম। ইংল্যান্ডের এই দুই ক্রিকেটারকে কেবল সতর্ক করে দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।