বিশ্বকাপের আগে বাংলাদেশের ত্রিদেশীয় সিরিজ, সূচি প্রকাশ

ত্রিদেশীয় সিরিজ
বিসিবি
বিসিবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে আগামী মে-জুনে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। এডিনবার্গে হতে যাওয়া ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের মেয়েদের প্রতিপক্ষ স্কটল্যান্ড ও নেদারল্যান্ডস। সেই সিরিজের সূচি প্রকাশ করেছে স্কটল্যান্ড ক্রিকেট।

স্কটল্যান্ডের এডিনবার্গ শহরে ২৮ মে থেকে ৪ জুন পর্যন্ত হবে ত্রিদেশীয় সিরিজ। ২৮ মে উদ্বোধনী ম্যাচে স্বাগতিক স্কটল্যান্ডের প্রতিপক্ষ নেদারল্যান্ডস। বাংলাদেশ মাঠে নামবে সিরিজের দ্বিতীয় ম্যাচে। ৩০ মে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ স্কটল্যান্ড। টানা দুইদিন ম্যাচ খেলবে হবে জ্যোতি-সোবহানা মোস্তারিদের।

৩১ মে বাংলাদেশের মেয়েরা খেলবেন নেদারল্যান্ডসের বিপক্ষে। একদিন বিরতি দিয়ে ২ জুন স্বাগতিক স্কটল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ। জ্যোতিদের শেষ ম্যাচ নেদারল্যান্ডসের বিপক্ষে, ৪ জুন। সূচিতে ত্রিদেশীয় সিরিজের কোনো ফাইনাল ম্যাচ রাখা হয়নি।

ত্রিদেশীয় সিরিজ খেলেই ইংল্যান্ডের বিমান ধরবেন বাংলাদেশের মেয়েরা। ১৪ জুন নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মিশন শুরু করবেন জ্যোতিরা। ডাচদের ছাড়াও গ্রুপ পর্বে বাংলাদেশের খেলতে হবে ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া এবং সাউথ আফ্রিকার বিপক্ষে।

তারিখম্যাচ
২৮ মেস্কটল্যান্ড-নেদারল্যান্ডস
৩০ মেস্কটল্যান্ড-বাংলাদেশ
৩১ মেবাংলাদেশ-নেদারল্যান্ডস
২ জুনস্কটল্যান্ড-বাংলাদেশ
৩ জুনস্কটল্যান্ড-নেদারল্যান্ডস
৪ জুনবাংলাদেশ-নেদারল্যান্ডস

আরো পড়ুন: