ব্যাটে-বলে ব্যর্থ মিরাজ, গলের জয়

এলপিএল
গল গ্যালান্টস
গল গ্যালান্টস
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
এলপিএলের উদ্বোধনী ম্যাচে ব্যাট হাতে দাপট দেখিয়েছে গল গ্যালান্টস। চারিথ আসালাঙ্কার হাফ সেঞ্চুরি ও দাসুন শানাকা ও মোহাম্মদ নাওয়াজের ঝড়ো ব্যাটিংয়ে আগে ব্যাট করে ৬ উইকেটে ২১৩ রান করে গল। এলপিএল অভিষেকে ১০ রানের বেশি করতে পারেননি মেহেদী হাসান মিরাজ। এরপর বল হাতেও খরুচে বোলিং করেছেন এই টাইগার অলরাউন্ডার। তবে ৩৬ রানের দারুণ জয় নিয়ে শেষ পর্যন্ত মাঠ ছেড়েছে দলটি।

৪ নম্বরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েও ১০ রানের বেশি করতে পারেননি মিরাজ। এদিন ওপেনিং জুটিতে স্যাম হার্পার ও লাসিথ ক্রুসপুলের ওপেনিং জুটিতে আসে ৪৩ রান। যদিও এর মধ্যে মাত্র ১ রান ক্রুসপুলের। তিনি ফেরেন ইনিংসে চতুর্থ ওভারেই। এরপর হার্পার ও চারিথ আসালাঙ্কা মিলে ৩৬ রানের জুটি গড়ে প্রাথমিক বিপর্যয় সামাল দেন।

হার্পার আউট হন ১৯ বলে ৪০ রানের ইনিংস খেলে। এরপর আসালাঙ্কা ইনিংস টানেন মিরাজকে নিয়ে। এই জুটি থেকে আসে ৩৬ রান। মিরাজ একটি চার মারলেও ইনিংস বড় করতে পারেননি। চতুর্থ উইকেট জুটিতে আসালাঙ্কা ও সাহান আর্চাচিগে মিলে ৭৪ রান যোগ করেন। আর তাতেই বড় রানের ভিত পেয়ে যায় গল।

আর্চাচিগে ৩৫ রান করেন। এরপর মোহাম্মদ নাওয়াজ আউট হন ৯ বলে ঝড়ো ২১ রানের ইনিংস খেলে। যদিও আসালাঙ্কা ৩৮ বলে ৬৫ রানের ইনিংস খেলে গলের বড় সংগ্রহ নিশ্চিত করেন দাসুন শানাকা অপরাজিত ছিলেন ৯ বলে ৩১ রান করে।

এরপর বল হাতে ইনিংসের প্রথম ওভারেই ১০ রান খরচ করেন মেহেদী হাসান মিরাজ। দ্বিতীয় ওভারে আভিষ্কা ফার্নাদনো দুই ছক্কা মারেন মিরাজকে। সেই ওভারে মিরাজ খরচ করেন আরও ১৯ রান। শুরু থেকেই ঝড়ো ব্যাটিং করে জাফনাকে উড়ন্ত সূচনা এনে দেন আভিষ্কা ও কামিল মিশারা। ওপেনিং দুজনে যোগ করেন ৬৩ রান।

২১ বলে ৩৪ রান করা ফার্নান্দোকে আউট করে এই জুটি ভাঙেন ইশান মালিঙ্গা। ২ বলের ব্যবধানে মালিঙ্গা আউট করেন ২ রান করা ইব্রাহীম জাদরানকেও। কামিল মিশারা ১৪ বলে ২৮ রান করে আউট হন আকিফ জাভেদের শিকার হয়ে। ভানুকা রাজাপাকশেকে আউট করেন আসালাঙ্কা। তার ব্যাট থেকে আসে ২ রান মাত্র। এরপর নুয়ানডু ফার্নান্দোকে আবার বোলিংয়ে এসে ফেরান মালিঙ্গা। এক্সট্রা কাভারে দারুণ ক্যাচ নেন মিরাজ।

এরপর দুনিথ ওয়েলালাগে ২৪ বলে ৪০ রানের ইনিংস খেলে আউট হন বিজয়কান্ত বিশ্বকান্তের বলে। চামিন্দু উইকরামাসিংহে ১০ বলে ২৪ রান করেন। আর একদম শেষদিকে ত্রাভিন মেথিউকে বোল্ড করে জাফনার ইনিংস ১৭৭ রানে গুটিয়ে দেন মালিঙ্গা। গলের হয়ে একাই ৪ উইকেট নেন মালিঙ্গা। দুটি উইকেট নেন জাভেদ। একটি করে উইকেট নেন শানাকা, আসালাঙ্কা ও বিশ্বকান্ত।

আরো পড়ুন: