এদিন করাচি কিংসের বিপক্ষে নিজের প্রথম ওভার করতে এসেই উইকেট পেয়েছেন শরিফুল ইসলাম। তিনি ফিরিয়েছেন ডেভিড ওয়ার্নারকে। নিজের প্রথম বলেই বাউন্সারে ওয়ার্নারকে কুপোকাত করে ফারহান ইউসুফের হাতে ক্যাচ তুলতে বাধ্য করেন। প্রথম ওভারে শরিফুল খরচ করেন মাত্র ৪ রান। দ্বিতীয় ওভারে এসে দুটি চার হজম করেন শরিফুল। সেই ওভারে তিনি দেন ১১ রান।
শরিফুলের দ্বিতীয় ওভার শেষেই বল করতে আসেন নাহিদ রানা। সেই ওভারে রানা ছিলেন বেশ মিতব্যয়ী। মাত্র ১ রান খরচ করেন তিনি। এরপর তৃতীয় ওভারে এসে আবারও মিতব্যয়ী বোলিং করেছিলেন শরিফুল। প্রথম পাঁচ বলে দিয়েছিলেন মোটে ২ রান। তবে শেষ বলে আজম খানের ব্যাটে ছক্কা হজম করেন তিনি।
নিজের দ্বিতীয় ওভারে এসে লেগ স্টাম্পে করা লেন্থ ডেলিভারিতে সাদ বেগকে নিজেই ক্যাচ ধরে আউট করেন নাহিদ। সেই ওভারে নাহিদ এক চারসহ দেন মোটে ৬ রান।
নাহিদ-শরিফুলকে নিয়ে ব্যাটিংয়ে পেশোয়ার
করাচি কিংসের বিপক্ষে টস হেরেছেন বাবর আজম। টস হেরে আগে ব্যাটিং করতে হবে পেশোয়ার জালমিকে। সবশেষ ম্যাচে ভালো করতে না পারলেও পেশোয়ারের একাদশে রাখা হয়েছে শরিফুল ইসলাম ও নাহিদ রানাকে।