আইপিএলের শুরুতে ধোনিকে পাচ্ছে না চেন্নাই

আইপিএল
মহেন্দ্র সিং ধোনি, ফাইল ফটো
মহেন্দ্র সিং ধোনি, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
আইপিএলের নতুন মৌসুমের শুরুতেই বড় ধাক্কা খেতে যাচ্ছে চেন্নাই সুপার কিংস। পায়ের পেশির চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় থাকায় শুরুর দুই সপ্তাহে দলের হয়ে মাঠে নামতে নাও পারেন মহেন্দ্র সিং ধোনি।

আসরের উদ্বোধনী দিনের সকালেই এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে দলটি। এই পরিস্থিতিতে ৩০ মার্চ গুয়াহাটিতে রাজস্থান রয়্যালসের বিপক্ষে প্রথম ম্যাচে ধোনিকে পাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে।

গত কয়েক বছর ধরেই হাঁটুর চোট নিয়ে খেলছেন ধোনি। তবুও নিয়মিতভাবে আইপিএলে অংশ নিয়ে গেছেন। ২০২৩ সালে তার নেতৃত্বেই পঞ্চম শিরোপা জেতে চেন্নাই সুপার কিংস।

ধোনির সম্ভাব্য অনুপস্থিতির এই সময়টাতে চেন্নাইকে ব্যস্ত সূচির মুখোমুখি হতে হবে। রাজস্থানের বিপক্ষে প্রথম ম্যাচের পর তারা খেলবে পাঞ্জাব কিংস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে, যা দলের জন্য চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।

চলতি বছরে ৪৫ বছরে পা দিতে যাওয়া ধোনি দলের চার উইকেটরক্ষকের একজন। তার সঙ্গে দলে আছেন সাঞ্জু স্যামসন, কার্তিক শর্মা ও উর্বিল প্যাটেল। আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডও ধোনির দখলে, এখন পর্যন্ত খেলেছেন ২৭৮টি ম্যাচ।

আরো পড়ুন: