এই অনুষ্ঠানে জায়গা করে নিয়েছেন দলটির সাবেক কয়েকজন ক্রিকেটারও। অবসর নেয়ার পরও ৫ হাজার ৫২৯ রান নিয়ে চেন্নাইয়ের সর্বকালের সর্বোচ্চ রানসংগ্রাহক হিসেবে আছেন রায়না।
৩৯ বছর বয়সী এই ব্যাটার ২০০৮ সালে আইপিএলের উদ্বোধনী আসর থেকে ২০২১ সাল পর্যন্ত চেন্নাইয়ের হয়ে খেলেছেন এবং এই সময়ের মধ্যে চারবার শিরোপা জিতেছেন দলটির হয়ে।
মহেন্দ্র সিং ধোনির অনুপস্থিতিতে কয়েকবার দলকে নেতৃত্বও দিয়েছেন তিনি। এ ছাড়া ২০১০ ও ২০১৪ সালে চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টিতে চেন্নাইকে শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন রায়না। ২০১৪ আসরে তিনি টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছিলেন।
অন্যদিকে হেইডেন আইপিএলের প্রথম তিন আসরে ফ্র্যাঞ্চাইজিটির হয়ে খেলেছিলেন। ২০০৯ সালের শুরুতেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ওই বছরই চেন্নাইয়ের হয়ে অরেঞ্জ ক্যাপ জেতেন তিনি। পরবর্তীতে ২০১০ সালে ফ্র্যাঞ্চাইজিটির প্রথম আইপিএল শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন হেইডেন।