বিসিবির মিডিয়া কমিটির নতুন চেয়ারম্যান মোখছেদুল কামাল বাবু

বাংলাদেশ ক্রিকেট
মোখছেদুল কামাল বাবু
মোখছেদুল কামাল বাবু
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন মোখছেদুল কামাল বাবু। এর আগে তিনি একই কমিটির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

এর আগে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন আমজাদ হোসেন। তবে জানা গেছে বোর্ডের সাম্প্রতিক একটি সভায় সরিয়ে দেয়া হয়েছে আমজাদকে। তার জায়গায় বসানো হয়েছে বাবুকে।

তিনি মিডিয়া কমিটির চেয়ারম্যানের দায়িত্বের সঙ্গে বিসিবির ওয়েলফেয়ার কমিটির দায়িত্বও পালন করবেন। বাবু এই কমিটির দায়িত্বে আছেন আগে থেকেই।

নতুন দায়িত্ব পাওয়ার পর মোখছেদুল কামাল বাবু স্টার নিউজকে জানিয়েছেন, বিসিবির ভাবমূর্তি উন্নয়ন এবং দেশের ক্রিকেটকে আরও ইতিবাচকভাবে তুলে ধরতে তিনি কাজ করতে চান। তিনি বোর্ডের অন্যান্য সদস্যদের সঙ্গে সমন্বয় করে মিডিয়া ব্যবস্থাপনাকে আধুনিক ও কার্যকর করার ওপর গুরুত্ব দেবেন বলেও জানান।

এর আগে গত ৬ অক্টোবর অনুষ্ঠিত বিসিবি নির্বাচন অনুষ্ঠিত হয়। সেখানে ক্যাটাগরি-২ থেকে ৪১ ভোট পেয়ে নির্বাচিত হন বাবু। নির্বাচনের পরই তাকে ওয়েলফেয়ার কমিটির দায়িত্ব দেওয়া হয়।

পাশাপাশি তাকে মিডিয়া কমিটির ভাইস চেয়ারম্যান করা হয়। সেই দায়িত্ব দক্ষতার সঙ্গে পালনের কারণেই আরও বড় দায়িত্ব পেলেন তিনি।

আরো পড়ুন: