অস্ট্রেলিয়ার নির্বাচকরা দিবা স্বপ্ন দেখছেন, দাবি হেইডেনের
এক সময় অস্ট্রেলিয়া দল মানেই ছিল তারকায় ভরপুর। ম্যাথু হেইডেনও খেলেছেন অস্ট্রেলিয়ার সেই সোনালী দিনে। তবে বর্তমান সময়ে মাঝারি মানের ক্রিকেটারদের নিয়ে অস্ট্রেলিয়া দল সাজানো হচ্ছে বলে দাবি অস্ট্রেলিয়ার সাবেক এই ওপেনার। আসন্ন সাউথ আফ্রিকা সফরে অস্ট্রেলিয়া দলে ফেরানো হয়েছে নিক ম্যাডিনসনকে।