কাভিয়া মারানের সানরাইজার্সের হয়ে খেলবেন পাকিস্তানের আবরার
হারিস রউফ ও শাদাব খান অবিক্রিত থাকলেও দ্য হান্ড্রেডে দল পেয়েছেন উসমান তারিক। ডানহাতি স্পিনারের পর ইংল্যান্ডের টুর্নামেন্টে দল পেয়েছেন আবরার আহমেদও। ট্রেন্ট রকেটসের সঙ্গে লড়াইয়ে জিতে ১ লাখ ৯০ হাজার পাউন্ডে পাকিস্তানি স্পিনারকে দলে নিয়েছে সানরাইজার্স লিডস।
৩ লাখ ৯০ হাজার পাউন্ডে বিক্রি হলেন জেমস কোলস
ঘরোয়া ক্রিকেটে সাসেক্সের হয়ে খেলা জেমস কোলসকে ইংল্যান্ডের সম্ভাবনাময়ী ক্রিকেটার হিসেবে বিবেচনা করা হচ্ছে। ২১ বছর বয়সি স্পিন বোলিং অলরাউন্ডার ২০২৫ সালের শুরু থেকে এখনো পর্যন্ত ২৯ টি-টোয়েন্টি খেলেছেন। মিডল অর্ডারে ব্যাটিং করলেও ৩২ গড় ও ১৫৬ স্ট্রাইক রেটে রান তুলেছেন তিনি। ইংল্যান্ডে জন্ম হলেও পেসের চেয়ে স্পিনটা একটু বেশিই ভালো খেলেন কোলস।
ব্যাটিংয়ের পাশাপাশি বাঁহাতি স্পিনে ৮.১৮ ইকনোমি রেটে ২৮ উইকেট নিয়েছেন। এসএ টোয়েন্টিতে সানরাইজার্স ইস্টার্ন কেপের হয়ে খেলেছেন জেমস কোলস। তাকে পেতে লড়াই করেছে কাভিয়া মারানের সানরাইজার্স লিডস। তবে শেষ পর্যন্ত ৩ লাখ ৯০ হাজার পাউন্ডে তাকে দলে নিয়েছে লন্ডন স্পিরিট। বাংলাদেশ মুদ্রায় যা সাড়ে ৬ কোটি টাকার মতো।
মুস্তাফিজের নাম কখন তোলা হবে?
১ লাখ পাউন্ডে দ্য হান্ড্রেডে নিলামে নাম দিয়েছেন মুস্তাফিজুর রহমান। কোন ক্রিকেটারকে কখন তোলা হবে সেটা চূড়ান্ত করেছে ইসিবি। দেশি মার্কি ক্যাটাগরির সঙ্গে বিদেশি মার্কি ও ব্যাটার, স্পিনার, অলরাউন্ডার ও পেসারদের দুইটি করে টায়ার করেছে তারা। তবে পেস বোলারদের প্রথম দুই টায়ারে জায়গা হয়নি মুস্তাফিজের। বাংলাদেশের তারকা পেসার আছেন লং লিস্টে। যেখানে ৫০ জন ক্রিকেটারের পর লং লিস্টে থাকা ক্রিকেটারদের নাম তোলা হবে।
দ্য হান্ড্রেডে দল পেলেন না রিশাদ
৭৫ হাজার পাউন্ডে দ্য হান্ড্রেডে নিবন্ধন করেছিলেন রিশাদ হোসেন। তবে বাংলাদেশের তারকা লেগ স্পিনারকে দলে নিতে আগ্রহ প্রকাশ করেনি কোনো ফ্র্যাঞ্চাইজি। পরবর্তীতে ফ্র্যাঞ্চাইজিরা চাইলে শেষের দিকে ডাকা হতে পারে রিশাদের নাম।
দ্য হান্ড্রেডে দল পেলেন উসমান তারিক
দ্য হান্ড্রেডের নিলামে নাম তোলা হলেও দল পাননি হারিস রউফ ও শাদাব খান। তবে ইংল্যান্ডের টুর্নামেন্টে দল পেয়েছেন উসমান তারিক। ১ লাখ ৪০ হাজার পাউন্ডে পাকিস্তানি স্পিনারকে দলে নিয়েছে বার্মিংহাম ফিনিক্স।
দ্য হান্ড্রেডে অবিক্রিত হারিস-শাদাব
পাকিস্তানের ক্রিকেটারদের নেওয়া হবে কিনা সেটা নিয়ে সংশয় ছিল আগে থেকেই। যদিও ইসিবির পক্ষ থেকে বলা হয়েছে, বৈষম্য করার সুযোগ নেই। যোগ্যতা অনুযায়ী সবাইকে বিবেচনা করা হবে। তবে নিলাম থেকে দল পাননি হারিস রউফ। ১ লাখ পাউন্ড ভিত্তিমূল্যের পাকিস্তানি তারকা পেসারকে দলে নিতে আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। মার্কি ক্যাটাগরি থেকে দল পাননি ড্যারিল মিচেলও। একটু পর অলরাউন্ডার ক্যাটাগরি থেকে দল পাননি শাদাব খানও।
দ্য হান্ড্রেড থেকে নাম সরিয়ে নিলেন আফ্রিদিসহ ৫ ক্রিকেটার
নিলামের ঠিক আগে ৫ জন ক্রিকেটার দ্য হান্ড্রেড থেকে নিজেদের নাম সরিয়ে নিয়েছেন। এর মধ্যে রয়েছেন পাকিস্তানের শাহীন শাহ আফ্রিদি। এর বাইরে সুনীল নারিন, কুইন্টন ডি কক, মোহাম্মাদ গাজানফার ও পিটার সিডল রয়েছেন। তবে তাদের নাম সরিয়ে নেয়ার কারণ জানা যায়নি এখনও।
এখনো পর্যন্ত দ্য হান্ড্রেডের ৮ দলের স্কোয়াড:
বার্মিংহাম ফিনিক্স— রেহান আহমেদ, জ্যাকব বেথেল, ডনোভান ফেরেইরা, মিচেল ওয়েন, সাকিব মাহমুদ, উসমান তারিক, জো ক্লার্ক, উইল স্মিদ
লন্ডন স্পিরিট— ডেওয়াল্ড ব্রেভিস, লিয়াম লিভিংস্টোন, জেমি ওভারটন, অ্যাডাম জাম্পা, জনি বেয়ারস্টো, ডেভিড উইলি, জেমস কোলস, মেসন ক্রেইন
ম্যানচেস্টার সুপার জায়ান্টস— নূর আহমেদ, জস বাটলার, লিয়াম ডওসন, হেনরিখ ক্লাসেন, এইডেন মার্করাম, জস টাং, সনি বেকার, গাস অ্যাটকিনসন, লুস ডি পলি, টম হার্টলি
এমআই লন্ডন— স্যাম কারান, উইল জ্যাকস, রশিদ খান, নিকোলাস পুরান, জেমস ভিন্স, টম কারান, ট্রেন্ট বোল্ট, নাথান সওটার,
সাউদার্ন ব্রেভ— জফরা আর্চার, জেমি স্মিথ, মার্কাস স্টইনিস, ট্রিস্টিয়ান স্টাবস, আদিল রশিদ, ডেভিড মিলার, লুক উড, ক্রিস জর্ডান,
সানরাইজার্স লিডস— হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, নাথান এলিস, মিচেল মার্শ, রায়ান রিকেলটন, জ্যাক ক্রলি, ম্যাথু পটস, ড্যান লরেঞ্চ, আবরার আহমেদ,
ট্রেন্ট রকেটস— টম ব্যান্টন, টিম ডেভিড, বেন ডাকেট, মিচেল স্যান্টনার, ফিন অ্যালেন, ডেভিড পাইন, লুইস গ্রেগরি
ওয়েলস ফায়ার— মার্কো জানসেন, রাচিন রবীন্দ্র, ফিল সল্ট, ক্রিস ওকস, জো রুট, জর্ডান কক্স, টম কোহলার-ক্যাডমোর