বাংলাদেশের ব্যাটিং কোচ হওয়ার গুঞ্জন উড়িয়ে দিলেন ইউসুফ

বাংলাদেশ ক্রিকেট
ফাইল ছবি
ফাইল ছবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
বাংলাদেশ জাতীয় দলের পরবর্তী ব্যাটিং কোচ হচ্ছেন মোহাম্মদ ইউসুফ! এমন খবর প্রকাশ করেছে পাকিস্তানের একটি সংবাদমাধ্যম। যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে এমন কোনো প্রস্তাব পাননি পাকিস্তানের সাবেক এই ক্রিকেটার। তবে সুযোগ থাকলে বাংলাদেশের কোচ হতে আগ্রহী তিনি।

সাম্প্রতিক সময়ে দেশের মাটিতে দারুণ ক্রিকেট খেলেছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের পাশাপাশি শান মাসুদ-বাবর আজমদের টেস্টে হোয়াইটওয়াশ করেছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে অবশ্য ব্যাটিং ব্যর্থতায় ভুগতে হয়েছে তাদের।

ব্যাটিং ব্যর্থতা পিছু ছাড়ছে না জিম্বাবুয়ে সফরেও। রিচার্ড এনগারাভা, ব্লেসিং মুজারাবানি, নিউম্যান নিয়ামুরিদের কাছে ধরাশায়ী হয়ে টেস্টে হারতে হয়েছে ইনিংস ব্যবধানে। ব্যাটারদের ব্যর্থতায় ওয়ানডে সিরিজেও জিততে পারেনি বাংলাদেশ। এমনকি প্রথম টি-টোয়েন্টিতেও একই দশা হয়েছে তাদের। এমন পরিস্থিতিতে পাকিস্তানি সংবাদমাধ্যমে খবর বেরিয়েছে, বাংলাদেশের ব্যাটিং কোচ হতে পারেন ইউসুফ।

যদিও এমন খবরের কোনো ভিত্তি পাওয়া যায়নি। বিসিবির একটি সূত্র জানিয়েছে, তারা এসবের ব্যাপারে কিছু জানে না। পরবর্তীতে ইউসুফের সঙ্গে যোগাযোগ করা হলে ক্রিকফ্রেঞ্জিকে তিনি বলেন, ‘বিসিবি থেকে আমি এখনো এই ধরনের কোনো প্রস্তাব পাইনি। তবে সুযোগ থাকলে আমি বাংলাদেশের কোচ হতে চাই।’

পেশাদার ক্রিকেট ছেড়ে দেওয়ার পর কোচিংয়ে যুক্ত হয়েছেন ইউসুফ। পাকিস্তানের ক্রিকেট বোর্ডের (পিসিবি) হাই পারফরম্যান্স সেন্টারের ব্যাটিং কোচ ছিলেন তিনি। পাশাপাশি জাতীয় দলের ব্যাটিং কোচ ও যুব দলের প্রধান কোচের দায়িত্ব সামলেছেন ইউসুফ। এ ছাড়া পিসিবি নির্বাচক প্যানেলেও ছিলেন সাবেক এই ব্যাটার।

আরো পড়ুন: