নাঈমকে নিয়ে বাংলাদেশের দল ঘোষণা

জিম্বাবুয়ে 'এ' দলের বাংলাদেশ সফর
নাইম হাসান
নাইম হাসান
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
২-০ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছে স্বাগতিকরা। বৃষ্টির কারণে দ্বিতীয় ম্যাচ পরিত্যক্ত হওয়ায় শেষ ম্যাচটি ছিল সিরিজ নির্ধারণী। শেষ ম্যাচে ৪ উইকেটের জয় তুলে নিয়েছে বাংলাদেশ ইমার্জিং দল।

ওয়ানডে সিরিজ শেষে এবার দুই দল মুখোমুখি হবে দুই ম্যাচের চার দিনের সিরিজে। আগামী ১৭ জুন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে প্রথম ম্যাচ। এই ম্যাচের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে।

দলে আছেন চট্টগ্রামে পুলিশি নির্যাতনের শিকার হওয়া স্পিনার নাঈম হাসান। পাশাপাশি মাহফিজুল ইসলাম রবিন, জাকির হাসান, অমিত হাসান, মাহিদুল ইসলাম অঙ্কনের মতো নিয়মিত ক্রিকেটাররা আছেন।

পাশাপাশি জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের দলে ডাক পাওয়া পেসার রবিউল হককেও রাখা হয়েছে স্কোয়াডে। পেস বিভাগে রয়েছেন জাতীয় দলের পেসার ইবাদত হোসেন, খালেদ আহমেদের মতো তারকা।

বাংলাদেশ ইমার্জিং দল-

মাহফিজুল ইসলাম, জাকির হাসান, আমিত হাসান, মাহিদুল ইসলাম অঙ্কন, শাহাদাত দীপু, ইয়াসির আলী চৌধুরী, জাকের আলী অনিক, নাঈম হাসান, হাসান মুরাদ, রবিউল হক, মুসফিক হাসান, আনামুল হক, ইকবাল হাসান ইমন, প্রিতম কুমার, নাঈম আহমেদ, খালেদ আহমেদ ও এবাদত হোসেন।

আরো পড়ুন: