বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপে না খেলা নিয়ে হার্শার আক্ষেপ

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
বিসিবি
বিসিবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বাংলাদেশ ক্রিকেটে যেমন প্রত্যাশা ছিল অনেক। তবে সরকারি সিদ্ধান্তে ভারতে বিশ্বকাপ খেলা হয়নি বাংলাদেশের। অনেকেই মনে করেন সীমিত ওভারের এই বিশ্বকাপে বাংলাদেশের অনেক ভালো করার সুযোগ ছিল। এই আক্ষেপ নিশ্চিতভাবেই বাড়িয়েছে বাংলাদেশ দলের সাম্প্রতিক পারফরম্যান্স।

গত কয়েক মাস ধরেই ঘরের মাঠে দুর্দান্ত পারফরম্যান্স করছে টাইগাররা। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর টেস্ট সিরিজেও তাদের হোয়াইটওয়াশ করেছে টাইগাররা। এমনকি নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয় ও টি-টোয়েন্টি সিরিজ ড্র বাংলাদেশের উন্নতির ছাপ আরও স্পষ্ট করেছে।

এবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ১ ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় আরও প্রমাণ করেছে বাংলাদেশের এই সাফল্য মোটেই কোনো কাকতালীয় ব্যাপার নয়। জনপ্রিয় ধারাভাষ্যকার ও ক্রিকেট বিশ্লেষক হার্শা ভোগলে মনে করেন বাংলাদেশ বিশ্বকাপের আগে নিজেদের এভাবে ব্যবহারের সুযোগ না দিলে ভালো করার দারুণ সুযোগ ছিল।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে হার্শা লিখেছেন, 'বাংলাদেশকে ভালো খেলতে দেখে ভালো লাগছে। দলটিতে সত্যিই দারুণ কিছু প্রতিভা আছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে যদি তারা নিজেদের এমনভাবে ব্যবহার করে পরে ছুঁড়ে ফেলে দেওয়ার সুযোগ না দিত, তাহলে বিশ্বকাপে বড় প্রভাব ফেলতে পারত।'

সিরিজের প্রথম ম্যাচে অজিদের ৮৬ রানে হারায় বাংলাদেশ। বৃষ্টি বিঘ্নিত দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের সামনে ৪২ ওভারে ১৯২ রানের লক্ষ্য দাঁড়ায়। সেই লক্ষ্য ৭ ওভার ও ৫ উইকেট হাতে রেখেই পেরিয়ে গেছে বাংলাদেশ। এদিন শূন্য রানে অস্ট্রেলিয়ার ৩ উইকেট তুলে নিয়ে শুরুতেই চেপে ধরেছিল বাংলাদেশ।

এরপর কোনো মতে লড়াইয়ের সংগ্রহ পায় অজিরা। তবে সৌম্য সরকার-নাজমুল হোসেন শান্তর ব্যাটে ভর করে ম্যাচে ফেরে বাংলাদেশ। শেষদিকে তাওহীদ হৃদয় ও অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বাংলাদেশকে দারুণ জয় উপহার দিয়ে মাঠ ছাড়েন।

আরো পড়ুন: