সিরিজ খেলতে ঢাকায় অস্ট্রেলিয়া দল

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
ক্রিকফ্রেঞ্জি
ক্রিকফ্রেঞ্জি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলতে ঢাকায় পা রেখেছে অস্ট্রেলিয়া দলের একাংশ। অজিরা দুই ভাগে বাংলাদেশে আসবে। অস্ট্রেলিয়া সদ্যই পাকিস্তানের বিপক্ষে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ হেরেছে।

সেই হারের ক্ষত নিয়েই বাংলাদেশে এসেছে তারা। এই সফরে অভিজ্ঞ পেস ত্রয়ী প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও জশ হ্যাজেলউডকে রাখা হয়নি এই সফরে। ওয়ানডে দলে নতুন মুখ হিসেবে সুযোগ পেয়েছেন পেস অলরাউন্ডার লিয়াম স্কট, আর টি-টোয়েন্টি দলে জায়গা হয়েছে বাঁহাতি স্পিনার জোয়েল ডেভিসের।

চোট না থাকলেও টি-টোয়েন্টি দলে জায়গা হয়নি গ্লেন ম্যাক্সওয়েল ও মার্কাস স্টইনিসের। ফলে ধারণা করা হচ্ছে, নির্বাচকেরা পরিকল্পনার অংশ হিসেবেই দুই অভিজ্ঞ অলরাউন্ডারকে বাইরে রেখেছেন। ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেয়ার পর এবার সংক্ষিপ্ত সংস্করণেও অনিশ্চয়তায় পড়লেন তারা।

স্টিভেন স্মিথকেও রাখা হয়নি টি-টোয়েন্টি দলে। গত বিশ্ব আসরে বদলি হিসেবে দলে থাকলেও মাঠে নামার সুযোগ পাননি তিনি। ওয়ানডে থেকে বিদায় নেওয়ার পর টি-টোয়েন্টি দলেও জায়গা হারানোয় অভিজ্ঞ এই ব্যাটারের আন্তর্জাতিক ভবিষ্যৎ নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে।

আরো পড়ুন: