চোট নিয়ে বিভ্রান্তি দূর করলেন তানজিম সাকিব

বাংলাদেশ ক্রিকেট
তানজিম হাসান সাকিব
তানজিম হাসান সাকিব
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
চলতি বছরের মে মাসের শেষের দিকে পিঠের চোটে পড়েছিলেন বাংলাদেশ দলের পেসার তানজিম হাসান সাকিব। এই পেসারের চোট নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর খবর ছড়িয়ে পড়েছে।

এর ফলে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছেন সাকিবকে। ফলে বাধ্য হয়েই নিজের চোট নিয়ে বিস্তারিত জানিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন বাংলাদেশ দলের এই পেসার।

তিনি লিখেছেন, 'বিভিন্ন জায়গায় কিছু বিভ্রান্তিমূলক নিউজ আমি দেখতে পেয়েছি তাই আমার ইনজুরির বিষয়টা আপনাদের জানানোর প্রয়োজন মনে করছি। বেশ কিছু দিন আগে আমার কোমরের হাড়ের ফ্র্যাকচার ধরা পড়েছে।'

বেশ কিছুদিন আগে তার কোমরের হাড়ে ফ্র্যাকচার ধরা পড়ে। এরপর বিষয়টি তদারকি করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিক্যাল টিম। পাশাপাশি নিউজিল্যান্ডের সার্জনও তাকে ন্যাচারাল হিলিংয়ের পরামর্শ দিয়েছেন।

এই ধরনের চোট সেরে উঠতে সাধারণত ৬ থেকে ৭ সপ্তাহ পর্যন্ত সময় লাগে। এরপর এমআরআই করানো হবে। সেখানেই দেখা যাবে হাড় জোড়া লেগেছে কিনা। তবে বর্তমানে সাকিব বিশ্রামেই আছেন বলে জানিয়েছেন তিনি।

তিনি আরও যোগ করেন, 'আমাদের বিসিবির মেডিক্যাল টিম নিউজিল্যান্ড এর সার্জন ও তাদের ক্রিকেট টিমের ফিজিওর সাথে আলাপ করে ন্যাচারাল হিলিং এ যাবার সাথে একমত হয়েছেন।নরমালি ৬-৭ সপ্তাহ লাগে আরেকবার এমআরআই করাতে গেলে হাড় জোরা লেগেছি কি না এইটা দেখার জন্য।'

আরো পড়ুন: