প্রতিনিধি দলের বাংলাদেশ সফর নিয়ে আইসিসির বিবৃতি

আইসিসি
আইসিসি, বিসিবি
আইসিসি, বিসিবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের শাসনব্যবস্থা ও নির্বাচনসংক্রান্ত বিষয় পর্যালোচনায় বিভিন্ন নীতি নির্ধারকদের সঙ্গে আলোচনা করতে সম্প্রতি বাংলাদেশ সফর করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) একটি প্রতিনিধিদল।

দুই সদস্যের এই প্রতিনিধিদলে ছিলেন আইসিসি বোর্ড পরিচালক ডা. মোহাম্মদ এ এস মুসাজি (ক্রিকেট সাউথ আফ্রিকা) ও মি. টাভেংগা মুকুলানি (জিম্বাবুয়ে ক্রিকেট)।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে সম্পর্কিত বিভিন্ন অগ্রগতির বিষয় পর্যালোচনায় তারা বিভিন্ন পক্ষের সঙ্গে মতবিনিময় করেছেন বলে জানিয়েছে আইসিসি।

সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি আরও বলেছে, প্রতিনিধিদল তাদের পর্যবেক্ষণ ও অনুসন্ধানের বিষয়গুলো যথাসময়ে আইসিসি বোর্ডের কাছে জমা দেবে। এ বিষয়ে প্রতিনিধিদল গণমাধ্যমে কোনো মন্তব্য করবে না বলেও স্পষ্ট করেছে সংস্থাটি।

আইসিসির ভাষ্য, এই সফর নিয়ে গণমাধ্যমে প্রকাশিত যেকোনো প্রতিবেদন, মন্তব্য বা দাবি অনুমাননির্ভর এবং সেগুলো আইসিসির অবস্থানকে প্রতিনিধিত্ব করে না।

আরো পড়ুন: