ঢাকায় পা রাখল আইসিসির প্রতিনিধি দল

আইসিসি
বিসিবি, আইসিসি
বিসিবি, আইসিসি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
আইসিসির সর্বশেষ সভায় অংশ নেননি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কোনো প্রতিনিধি। এ নিয়ে গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিজেদের অবস্থান স্পষ্ট করেছিল দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এর একদিন পর আজ সোমবার ঢাকা পৌঁছেছেন ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দুই প্রতিনিধি।

বিশ্বস্ত সূত্রের মাধ্যমে জানা গেছে, প্রতিনিধিদলে রয়েছেন সাউথ আফ্রিকার ড. মুসাজি ও জিম্বাবুয়ের ড. মুকুলানি। মূলত আসন্ন বিসিবি নির্বাচনকে ঘিরে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করতেই তাদের এই সফর। সফরকালে বর্তমান অ্যাডহক কমিটির সদস্যদের সঙ্গেও তাদের বৈঠক করার কথা রয়েছে।

এর আগে গতকাল বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আগামী ৭ জুন নির্ধারিত নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই আইসিসি বোর্ড ও আইসিসি বিজনেস কর্পোরেশন (আইবিসি) বোর্ডে বাংলাদেশের প্রতিনিধিদের মনোনয়ন দেয়া হবে।

বিজ্ঞপ্তিতে বিসিবি আরও জানায়, আগামী কয়েক দিনের মধ্যে আইসিসির একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করতে পারে। সফরকালে তারা নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজনের সঙ্গে মতবিনিময় করবে এবং আইসিসি বোর্ডকে অবহিত করার জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবে।

সম্প্রতি আইসিসি ও আইবিসি বোর্ডে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে আলোচনা শুরু হওয়ার পর বিসিবি তাদের অবস্থান স্পষ্ট করে। বোর্ডের ভাষ্য অনুযায়ী, নির্বাচন প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত এসব পদে কোনো প্রতিনিধি মনোনয়নের সিদ্ধান্ত নেওয়া হবে না।

আরো পড়ুন: