বিসিবি নির্বাচন পর্যবেক্ষণে আসছে আইসিসির প্রতিনিধিদল

আইসিসি
বিসিবি ও আইসিসি
বিসিবি ও আইসিসি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন প্রক্রিয়া শেষ হওয়ার পরই ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বিভিন্ন গুরুত্বপূর্ণ বোর্ডে বাংলাদেশের প্রতিনিধিদের মনোনয়ন দেওয়া হবে। আজ এক বিবৃতিতে বিষয়টি স্পষ্ট করেছে বিসিবি।

বিসিবি জানিয়েছে, তাদের নির্বাচন প্রক্রিয়া আগামী ৭ জুন শেষ হওয়ার কথা। এরপরই আইসিসি বোর্ড এবং আইসিসি বিজনেস করপোরেশন (আইবিসি) বোর্ডে বাংলাদেশের প্রতিনিধিদের নাম চূড়ান্ত করা হবে।

এদিকে, আগামী কয়েক দিনের মধ্যে আইসিসির একটি প্রতিনিধিদল বাংলাদেশ সফরে আসতে পারে বলেও জানিয়েছে বিসিবি। সফরকালে প্রতিনিধিদলটি বিসিবির নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা করবে এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবে।

বিসিবির মতে, এসব তথ্য পরে আইসিসি বোর্ডকে অবহিত করার কাজে ব্যবহার করা হবে। তবে প্রতিনিধিদলের সফরের নির্দিষ্ট সূচি বা বৈঠকের বিস্তারিত বিষয়ে কোনো তথ্য জানায়নি দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।

আরো পড়ুন: