বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের সময়সূচি প্রকাশ করল বিসিবি

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
আইসিসি
আইসিসি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার সীমিত ওভারের সিরিজের পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগেই সিরিজের সূচি ঘোষণা করা হয়েছিল। এবার ম্যাচগুলোর সময় ও দল দুটির সফরের বিস্তারিত জানানো হয়েছে।

জুনে বাংলাদেশ সফরে এসে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে অজিরা। ওয়ানডে সিরিজের সব ম্যাচ হবে ঢাকার শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচ আয়োজন করা হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে।

৬ জুন বাংলাদেশে পৌঁছাবে অস্ট্রেলিয়া দল। পরদিন থেকেই মিরপুরে অনুশীলন শুরু করবে সফরকারীরা। বাংলাদেশ দলও একই সময়ে মিরপুরে অনুশীলন ক্যাম্প করবে। প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে ৯ জুন। দ্বিতীয় ওয়ানডে ১১ জুন।

সিরিজের শেষ ম্যাচটি মাঠে গড়াবে ১৪ জুন। তিনটি ম্যাচই শুরু হবে সকাল ১১টায়। এরপর চট্টগ্রামে গড়াবে টি-টোয়েন্টি সিরিজ। প্রথম টি-টোয়েন্টি ১৭ জুন, দ্বিতীয়টি ১৯ জুন এবং শেষ ম্যাচ ২১ জুন। তিনটি ম্যাচই শুরু হবে দুপুর ২টায়। সিরিজ শেষে ২২ জুন বাংলাদেশ ছাড়বে অস্ট্রেলিয়া দল।

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের পূর্ণাঙ্গ সূচি-

ম্যাচের নামদিন ও তারিখসময় (বাংলাদেশ সময়)ভেন্যু
১ম ওয়ানডেমঙ্গলবার, ৯ জুন, ২০২৬বেলা ১১:০০ - সন্ধ্যা ৬:৩০শের ই বাংলা স্টেডিয়াম
২য় ওয়ানডেবৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬বেলা ১১:০০ - সন্ধ্যা ৬:৩০শের ই বাংলা স্টেডিয়াম
৩য় ওয়ানডেরবিবার, ১৪ জুন, ২০২৬বেলা ১১:০০ - সন্ধ্যা ৬:৩০শের ই বাংলা স্টেডিয়াম
১ম টি-টোয়েন্টিবুধবার, ১৭ জুন, ২০২৬দুপুর ২:০০ - বিকেল ৫:১০বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম
২য় টি-টোয়েন্টিশুক্রবার, ১৯ জুন, ২০২৬দুপুর ২:০০ - বিকেল ৫:১০বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম
৩য় টি-টোয়েন্টিরবিবার, ২১ জুন, ২০২৬দুপুর ২:০০ - বিকেল ৫:১০বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম


আরো পড়ুন: