লঙ্কানদের বিপক্ষে হাফ সেঞ্চুরি করে র‍্যাঙ্কিংয়ে এগোলেন শারমিন

আইসিসি র‍্যাঙ্কিং
ম্যাচসেরার পুরষ্কার নিচ্ছেন সুপ্তা
ম্যাচসেরার পুরষ্কার নিচ্ছেন সুপ্তা
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
রাজশাহীতে সোমবার ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৩ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এই ম্যাচে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন শারমিন আক্তার। তার হাফ সেঞ্চুরিতে ভর করে ২০৬ রানের লক্ষ্য ৯ বল হাতে রেখেই পেরিয়ে যায় বাংলাদেশ।

এ দিন শারমিনের ব্যাট থেকে আসে ১২৭ বলে ১৩ চারে ৮৬ রান করেন শারমিন। এরপর ম্যাচসেরার পুরষ্কারও উঠে তার হাতে। এবার আরও বড় পুরস্কার পেয়েছেন তিনি। আইসিসি র‍্যাঙ্কিংয়ে দারুণ ৭ ধাপ এগিয়েছেন তিনি। তার অবস্থান এখন ২২ নম্বরে।

বাংলাদেশের ব্যাটারদের মধ্যে তিনিই সেরা অবস্থানে আছেন। এদিকে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়া সোবহানা মোস্তারি এদিন ৫৪ বলে ৬ চারে ৪১ রানের ইনিংস খেলেছেন। তাতেই ৮ ধাপ উন্নতি হয়েছে তার। তিনি আছেন ৫০তম স্থানে।

এদিকে ওয়ানডে বোলারদের র‍্যাঙ্কিংয়ে অগ্রগতি হয়েছে নাহিদা আক্তার, মারুফা আক্তার, রাবেয়া খানের। ৩৮ রানে ২ উইকেট নিয়ে এক ধাপ এগিয়েছেন বাঁহাতি স্পিনার নাহিদা। তার অবস্থান এখন ১৩ নম্বরে। বাংলাদেশের বোলারদের মধ্যে তিনিই রয়েছেন সেরা অবস্থানে।

পাশাপাশি ১ উইকেট নেয়া রাবেয়া উন্নতি করেছেন এক ধাপ। তিনি ২০ নম্বরে। লম্বা লাফ দিয়েছেন পেসার মারুফা। তিনি ১ উইকেট নিয়েই ৯ ধাপ এগিয়েছেন। ৪৩ নম্বরে অবস্থান করছেন তিনি।

ব্যাটারদের মধ্যে আগের মতোই সেরা অবস্থান ধরে রেখেছেন স্মৃতি মান্ধানা। বোলিং র‍্যাঙ্কিংয়ের শীর্ষে অ্যালানা কিং। আর অলরাউন্ডারদের তালিকা এক নম্বরে অ্যাশটি গার্ডনার।

আরো পড়ুন: