আইয়ারকে ভারতের অধিনায়ক করায় খুশি পন্টিং
বর্তমানে পাঞ্জাব কিংসের প্রধান কোচ পন্টিং। শ্রেয়াস আইয়ার এই দলের অধিনায়ক। ২০২৪ সালের আইপিএল নিলামে রেকর্ড মূল্যে আইয়ারকে দলে নেওয়ার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল পন্টিংয়ের। আইয়ারের অধিনায়কত্বে নতুন উদ্যোম খুঁজে পায় পাঞ্জাব। গত মৌসুমে দলটি ফাইনালে উঠেছিল। এবারের মৌসুমেও ভালো শুরু করেছিল দলটি।