টানা দ্বিতীয়বারের মতো দুবাই ক্যাপিটালসের হয়ে খেলবেন বাঁহাতি এই পেসার। মুস্তাফিজ ছাড়াও দুবাইয়ের হয়ে খেলবেন ফাফ ডু প্লেসি, দাসুন শানাকা, ফিল সল্ট, সেদিকউল্লাহ অটল, রভম্যান পাওয়েল, মার্কাস স্টইনিসের মতো ক্রিকেটাররা। চলতি বছরের ২১ নভেম্বর পর্দা উঠবে আইএল টি-টোয়েন্টির। ফাইনাল হবে ২০ ডিসেম্বর।
সংযুক্ত আরব আমিরাতের শারজাহ, আবুধাবি ও দুবাইয়ে হবে টুর্নামেন্টের ৩৪ ম্যাচ। রাউন্ড রবিন পদ্ধতিতে প্রতিটি দল ১০ ম্যাচ করে খেলার সুযোগ পাবে। ২১ নভেম্বর ডেজার্ট ভাইপার্স ও এমআই এমিরেটসের ম্যাচ দিয়ে শুরু হবে টুর্নামেন্ট। তবে মুস্তাফিজের দুবাই প্রথম ম্যাচ খেলবে ২২ নভেম্বর, আবুধাবি নাইট রাইডার্সের বিপক্ষে।
২৫ নভেম্বর ভাইপার্স, ২৭ নভেম্বর শারজাহ ওয়ারিয়র্স, ২৮ নভেম্বর গালফ জায়ান্টস, ২ ডিসেম্বর এমআই এমিরেটস, ৬ ডিসেম্বর ভাইপার্স, ৮ ডিসেম্বর শারজাহ, ১০ ডিসেম্বর গালফ, ১৩ ডিসেম্বর এমআই এবং ১৪ ডিসেম্বর নাইট রাইডার্সের সঙ্গে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবেন মুস্তাফিজরা।
দুবাই ক্যাপিটালস— ফাফ ডু প্লেসি, ফিল সল্ট, সেদিকউল্লাহ অটল, মার্কাস স্টইনিস, রভম্যান পাওয়েল, দাসুন শানাকা, হাসান খান, আয়ান আফজাল খান, মার্ক অ্যাডায়ার, নূর আহমেদ, মোহাম্মদ আরফান, মুস্তাফিজুর রহমান, ম্যাক্স হোল্ডেন, টম মুরস, লুক উড, ম্যাথু পটস, করিম জানাত, ডারউইশ রাসূলি, অনুদীপ চেন্থামারা, উসমান নাজিব, হায়দার আলী, জুহাইব জুবাইর, মাসুদ গুরবাজ।