শনিবার ক্রিকবাজকে একজন বিসিবি কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানিয়েছেন, ২০ জুলাই থেকে ২০ আগস্ট পর্যন্ত মুস্তাফিজুরকে অনাপত্তিপত্র দেওয়া হয়েছে।
ধারণা করা হচ্ছে, তিনি টুর্নামেন্টের শুরু থেকে শেষ পর্যন্ত খেলতে পারবেন। দ্য হান্ড্রেডের এবারের আসর শুরু হবে ২১ জুলাই। এই টুর্নামেন্টে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে অংশ নিতে যাচ্ছেন মুস্তাফিজ।
দ্য হান্ড্রেডের ড্রাফট থেকে বার্মিংহাম ফিনিক্স বাঁহাতি এই বাংলাদেশি পেসারকে বেস প্রাইস এক লাখ পাউন্ডে দলে নিয়েছিল। সামনে বাংলাদেশি ক্রিকেটারদের জন্য ব্যস্ত সময় অপেক্ষা করছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে।
এলপিএলে খেলবেন বাংলাদেশের এক ঝাঁক তারকা। লিটন দাস, তাসকিন আহমেদ রয়েছেন তাদের মধ্যে। এ ছাড়া গ্লোবাল সুপার লিগে লাহোর কালান্দার্সের হয়ে খেলতে যাবেন মুস্তাফিজুর রহমান।