একই দলে বাংলাদেশের সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহর রিয়াদেরও যোগ দেয়ার সম্ভাবনা রয়েছে। জানা গেছে, অভিজ্ঞ এই অলরাউন্ডারকে দলে নেওয়ার ব্যাপারে আগ্রহী ভ্যাঙ্কুভার কিংস।
সবকিছু ঠিক থাকলে দীর্ঘদিনের দুই সতীর্থকে এবার একই দলে দেখা যেতে পারে। মুস্তাফিজ ও মাহমুদউল্লাহ দীর্ঘ সময় ধরে বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটের বিভিন্ন সংস্করণে প্রতিনিধিত্ব করেছেন। পাশাপাশি বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি প্রতিযোগিতায়ও নিয়মিত খেলেছেন দুজন।
এদিকে মুস্তাফিজ ছাড়াও এই দলে আছেন ইংলিশ তারকা মঈন আলী, ক্রিস জর্ডান, নেপালের দীপেন্দ্র সিং আইরির মতো ক্রিকেটাররা। দলটির প্রধান কোচের দায়িত্বে থাকবেন মিকি আর্থার।
ভ্যাঙ্কুভার অ্যাংকরস স্কোয়াড : দীপেন্দ্র সিং আইরি, আখিল কুমার, ম্যাক্স চু, ক্রিস জর্ডান, মুস্তাফিজুর রহমান, শের আলি, আদবিত ঢাবে, ম্যাথু স্পুরস, শুবম হান্ডা, গুরনেক জোহাল, আনেরিন ডোনাল্ড, টম মুরস, বেন স্যান্ডারসন, মঈন আলী।