আয়ারল্যান্ডের কাছে হারলেও আইয়ার-গম্ভীরে আস্থা গাভাস্কারের
টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পরেও ভারতের অধিনায়কত্ব হারিয়েছেন সূর্যকুমার যাদব। ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপকে মাথায় রেখে দায়িত্ব দেয়া হয়েছে শ্রেয়াস আইয়ারকে। কিন্তু নতুন পথচলার শুরুতেই অঘটনের স্বীকার হয়েছেন আইয়ার। আয়ারল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক টি-টোয়েন্টি সিরিজ হারার পর ভারতীয় দল, বিশেষ করে অধিনায়ক আইয়ার ও প্রধান কোচ গৌতম গম্ভীর সমালোচনার মুখে পড়েছেন। তবে তাড়াহুড়ো করে তাদের বিচার না করে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন ভারতের কিংবদন্তি ব্যাটার সুনীল গাভাস্কার।