লর্ডসে খেলতে পারাটাই উইলিয়ামসনের জন্য ‘বিশেষ কিছু’
লর্ডসে আর খুব বেশি দেখা যাবে না কেন উইলিয়ামসনকে। ৪ জুন ইংল্যান্ডের বিপক্ষে শুরু হতে যাওয়া পাঁচ দিনের ম্যাচটি হতে যাচ্ছে ঐতিহাসিক এই মাঠে তার শেষ টেস্ট। বয়স ও আন্তর্জাতিক সূচির বাস্তবতায় এমন সম্ভাবনাই এখন সবচেয়ে জোরালো।