বোলিংয়ে এক উইকেট, ব্যাটিংয়ে সাকিবের ডাক
ডাম্বুলা সিক্সার্সের বিপক্ষে ব্যাটিংয়ের সুযোগই মেলেনি সাকিব আল হাসানের। কলম্বো ক্যাপসের বিপক্ষে ব্যাটিং পেলেও সেটা একেবারে শেষের দিকে। গল গ্যালান্টস ম্যাচে অবশ্য চারে নামলেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার। তবে সুযোগটা কাজে লাগাতে পারলেন না তিনি। থারিন্দু রত্নায়েকের বলে বোল্ড হয়ে ফিরলেন প্রথম ডেলিভারিতেই। বোলিংয়ে মাত্র একটি উইকেট নেওয়া সাকিব ব্যাটিংয়ে ফিরলেন গোল্ডেন ডাক মেরেছে। সাকিবের এমন নিষ্প্রভ পারফরম্যান্সের দিনে গলের কাছে ৬০ রানে হেরেছে জাফনা কিংস।