ফিল্ডিং আপ টু দ্য মার্ক ছিল না, স্বীকার করলেন গিল
জেসন হোল্ডারের বলে মিড অফে ঠেলে দিয়ে দ্রুততার সঙ্গে এক রান নিতে চেয়েছিলেন বিরাট কোহলি। যদিও এক রানের জন্য দৌড়ে গুজরাট টাইটান্সের ফিল্ডারের ওভার থ্রোতে ৫ রান পেয়েছিলেন ডানহাতি এই ব্যাটার। কখনো চার ছেড়েছেন আবার ছেড়েছেন ক্যাচও। ম্যাচ শেষে ফিল্ডিং নিয়ে আক্ষেপ করলেন শুভমান গিলও। গুজরাটের অধিনায়ক স্বীকার করলেন, গ্রাউন্ড ফিল্ডিংয়ে আপ টু দ্য মার্ক ছিলেন না তারা।