প্রতি ম্যাচে এমন রান তাড়ার ঘটনা বিশ্বাস করা কঠিন: ল্যাঙ্গার
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) প্রতি বছর রান তোলার ধারা যেন আরও বেড়েই চলেছে। ধীরে ধীরে যেন এটি রানবন্যার প্রতিযোগিতায় পরিণত হয়েছে। বিশেষ করে আইপিএলের চলতি আসরে এমনটা হচ্ছে।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) প্রতি বছর রান তোলার ধারা যেন আরও বেড়েই চলেছে। ধীরে ধীরে যেন এটি রানবন্যার প্রতিযোগিতায় পরিণত হয়েছে। বিশেষ করে আইপিএলের চলতি আসরে এমনটা হচ্ছে।
এবারের আইপিএলে এখনো কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি অর্জুন টেন্ডুলকার। লক্ষ্ণৌ সুপার জায়ান্টস দলে থাকলেও মাঠে নামা হয়নি এই পেসারের। তবু মাঝপথেই অন্য এক প্রতিযোগিতার নিলামে তাকে নিয়ে তুমুল আগ্রহ দেখা গেছে।
লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের অপেক্ষার অবসান হতে যাচ্ছে। আট কোটি ৬০ লাখ রুপিতে দলে ভেড়ানো জশ ইংলিসকে পরের ম্যাচেই পাওয়ার সম্ভাবনা জোরালো। ইতোমধ্যে অস্ট্রেলিয়ার এই উইকেটরক্ষক ব্যাটার ফ্র্যাঞ্চাইজিটিতে যোগ দিয়েছেন।
হ্যামস্ট্রিংয়ের চোটে টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো আইপিএল থেকেও ছিটকে গেছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। শ্রীলঙ্কার তারকা স্পিনারের বদলি হিসেবে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসে যোগ দিচ্ছেন জর্জ লিন্ডে। সাউথ আফ্রিকার স্পিন বোলিং অলরাউন্ডারকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে লক্ষ্ণৌ।
কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে জিততে হলে ২৪ বলে ৫৪ রান করতে হতো লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের। সাত নম্বরে নামা মুকুল চৌধুরির ৭ ছক্কার ঝড়ে অবিশ্বাস্য জয় পেয়েছে লক্ষ্ণৌ। ওমন ইনিংসে সবটা আলো নিজের করে নিয়েছেন মুকুল। ২১ বছর বয়সী ভারতীয় ব্যাটারকে নিয়ে আলোচনাটা স্বাভাবিকও বটে। তবে ম্যাচ শেষে আলোচনা হলো আরো একটি বিষয় নিয়ে। শ্বাসরুদ্ধকর ম্যাচে হেরে ফিন অ্যালেনকে দেওয়া ক্যাচ আউটে আম্পায়ারের সিদ্ধান্তে প্রশ্ন তুললেন রভম্যান পাওয়েল। আম্পায়ারের ভুল দাবি করে ক্ষোভও প্রকাশ করছেন কলকাতার এই ব্যাটার।
হ্যামস্ট্রিংয়ের চোটে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছিলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। সেই চোট থেকে এখনো সেরে উঠতে পারেননি ডানহাতি লেগ স্পিনার। চোট কাটিয়ে আইপিএল খেলতে পারবেন কিনা সেটা এখনো নিশ্চিত নয়। এমন পরিস্থিতিতে হাসারাঙ্গার বিকল্প খুঁজতে হতে পারে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসকে। এমন প্রতিবেদন প্রকাশ করেছে ক্রিকবাজ।
প্রথম ম্যাচে হারের পর থেকেই সমালোচনার মুখে পড়তে হয়েছিল ঋষভ পান্তকে। তার পারফরম্যান্স আশানরুপ না হওয়াতেই সমালোচনা হচ্ছিলো। তবে দ্বিতীয় ম্যাচেই ব্যাট হাতে জবাব দিলেন লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের অধিনায়ক। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে দলকে জিতিয়ে সমালোচকদের চুপ করালেন তিনি।
ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফরম্যান্স করেও জাতীয় দলে সুযোগ না পাওয়ার আক্ষেপ যেন থামছেই না মোহাম্মদ শামির। বাংলার হয়ে দীর্ঘদিন ধরে নিজেকে উজাড় করে দিলেও নির্বাচকদের নজর এড়িয়ে গিয়েছেন এই পেসার। এবার লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের হয়ে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে জয়ের পর নিজের ক্ষোভ আবারও প্রকাশ করলেন তিনি। নাম উল্লেখ না করলেও তার মন্তব্যে স্পষ্ট ইঙ্গিত ছিল নির্বাচক ও কোচদের দিকেই।
চোটে পড়ায় আইপিএলের সবশেষ আসরে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের হয়ে খেলতে পারেননি মহসিন খান। বাঁহাতি পেসারের মতো চোটে ভুগছেন আভেষ খানও। ভারতের ডানহাতি পেসার মাঠের বাইরে আছেন গত আসর শেষ হওয়ার পর থেকেই। আইপিএলের আগামী মৌসুমেও লক্ষ্ণৌর হয়ে খেলবেন তারা দুজন। তবে এখনো চোট থেকে পুরোপুরি সেরে উঠতে পারেননি তারা। নিজেদের স্বার্থে মহসিন ও আভেষের পুনর্বাসনের দায়িত্ব নিচ্ছে লক্ষ্ণৌ।
২০২৬ মৌসুমের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এখনও কিছুটা দূরে হলেও দলগুলো ইতোমধ্যেই শুরু করে দিয়েছে প্রস্তুতি। আসন্ন মৌসুমকে সামনে রেখে নিজেদের পরিকল্পনা আরও শক্ত করতে বড় পদক্ষেপ নিয়েছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। টম মুডিকে দলে যুক্ত করেছে দলটি।
লক্ষৌ সুপার জায়ান্টসের (এলএসজি) গ্লোবাল ডিরেক্টর অব ক্রিকেট হিসেবে দায়িত্ব নিতে চলেছেন অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডার টম মুডি। এর ফলে শুধু আইপিএলে নয়, বরং তাদের একই মালিকানার অধীনে এসএ টোয়েন্টির দল ডারবানের সুপার জায়ান্টস এবং ইংল্যান্ডের দ্য হান্ড্রেডে অংশ নেয়া ম্যানচেস্টারভিত্তিক ফ্র্যাঞ্চাইজিরও দায়িত্বে পালন করবেন তিনি।
আইপিএলের আগামী মৌসুমের আগে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস দলে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। দলটির নতুন প্রধান কোচ হিসেবে ভারতের সাবেক অলরাউন্ডার যুবরাজ সিংয়ের নাম আলোচনায় এসেছে।