এক ম্যাচেই এমএলসি শেষ অশ্বিনের
হাঁটুর চোটে মেজর লিগ ক্রিকেটের (এমএলসি) চলতি আসর থেকে ছিটকে গেলেন রবিচন্দ্রন অশ্বিন। ভারতীয় অফ স্পিনারের বদলি হিসেবে পিটার সিডলকে দলে নিয়েছে সান ফ্রান্সিসকো ইউনিকর্নস। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।
হাঁটুর চোটে মেজর লিগ ক্রিকেটের (এমএলসি) চলতি আসর থেকে ছিটকে গেলেন রবিচন্দ্রন অশ্বিন। ভারতীয় অফ স্পিনারের বদলি হিসেবে পিটার সিডলকে দলে নিয়েছে সান ফ্রান্সিসকো ইউনিকর্নস। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।
ভারতের সাবেক অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিনকে দলে ভিরিয়েছে ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগের (ইটিপিএল) ফ্র্যাঞ্চাইজি ডাবলিন গার্ডিয়ানস। টুর্নামেন্টের উদ্বোধনী আসরে সরাসরি চুক্তিবদ্ধ ক্রিকেটার হিসেবে দলে যোগ দিয়েছেন ৩৯ বছর বয়সী এই অলরাউন্ডার। মাঠে তিনি একসঙ্গে অধিনায়ক ও মেন্টরের দায়িত্ব পালন করবেন। ডাবলিনভিত্তিক ফ্র্যাঞ্চাইজিটির মালিক ভারতের সাবেক অধিনায়ক ও টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী কোচ রাহুল দ্রাবিড়।
২০২৩ সালে চ্যাম্পিয়ন হবার পর আর প্লে অফে পৌঁছাতে পারেনি চেন্নাই সুপার কিংস। গত মৌসুমে শেষ করতে হয়েছিল টেবিলের একেবারে তলানিতে থেকে। এ মৌসুমেও প্লে অফের দৌড় থেকে ছিটকে গেছে তারা। আইপিএলে পাঁচবারের চ্যাম্পিয়নদের এমন দুর্দশায় হতাশ দলটির সাবেক স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। সাবেক ভারতীয় স্পিনার মনে করেন, দলটির সফলতম অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ফর্মুলায় বর্তমান চেন্নাই দলের সাফল্য পাওয়া সম্ভব নয়।এবারের আইপিএলে হতাশাজনক মৌসুমের পর চেন্নাইয়ের দল গঠন ও খেলার ধরনে বড় ধরনের পরিবর্তন আনার পরামর্শ তার।
আইপিএলের এবারের মৌসুমে এখনও মাঠে নামেননি মহেন্দ্র সিং ধোনি। আসরের শুরুতে চোটের কারণে বাইরে ছিলেন। ফর্মে থাকা চেন্নাই সুপার কিংসের ছন্দ নষ্ট করতে চান না বলেই ধোনি এখনও মাঠে নামছেন না বলে মনে করেন ভারতের সাবেক স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। চেন্নাই টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেই ধোনিকে মাঠে দেখা যেতে পারে বলেও অনুমান করেন ধোনির এই দীর্ঘদিনের সতীর্থ।
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের জন্য বড় পরিসরে ক্রিকেটার তৈরি রাখতে চায় বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। ব্যস্ত সূচির কারণে একই সময়ে একাধিক প্রতিযোগিতা পড়লে আলাদা দুটি দল মাঠে নামানোর পরিকল্পনা করা হচ্ছে। এতে করে বিভিন্ন সিরিজ ও প্রতিযোগিতায় একসঙ্গে অংশ নেয়া সহজ হবে বলে মনে করছে বিসিসিআই।
কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচটিতে দলের সেরা বোলার ছিলেন রাজস্থান রয়্যালসের রবীন্দ্র জাদেজা। তবুও ১১তম ওভারের পর তাকে আর বোলিংয়ে আনেননি রাজস্থান অধিনায়ক রিয়ান পরাগ। শেষ ওভারে নিষ্পত্তি হওয়া সেই ম্যাচ হেরে প্রশ্নের মুখে পড়েছেন পরাগ। জাদেজার মত অভিজ্ঞ বোলারের দক্ষতার ওপর ভরসা করতে না পারায় পরাগের অধিনায়কত্বকে কাঠগড়ায় তুলেছেন ভারতের সাবেক স্পিনার রবিচন্দ্রন অশ্বিন।
ভারতের টি-টোয়েন্টি দলে শ্রেয়াস আইয়ারকে না রাখা নিয়ে বিতর্ক নতুন নয়, তবে চলতি আইপিএলে তার ধারাবাহিক পারফরম্যান্স সেই আলোচনাকে আবারও তীব্র করে তুলেছে। অভিজ্ঞ স্পিনার রাভিচান্দ্রান অশ্বিনের মতে, এই মুহূর্তে মিডল অর্ডারের এই ব্যাটসম্যানকে দলে না রাখা ভারতের জন্যই বড় ক্ষতি হয়ে দাঁড়াচ্ছে।
নিজেদের ঘরের মাঠে উইকেট বুঝে গেমপ্লান সাজাতে ব্যর্থ আইপিএলে পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ব্যাটারদের স্পিন খেলার দক্ষতাকে আমলে না নিয়ে এ দিন মাশুল দিতে হয়েছে হার্দিক পান্ডিয়ার দলকে। এ ছাড়াও নিজেদের বোলিং ইনিংসে হার্দিক বোলারদের ঠিকঠাক ব্যবহার করতে পারেননি বলে মনে করেন ভারতের সাবেক স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। স্পিনারদের ভুল সময়ে বোলিংয়ে আনায় হার্দিকের কঠোর সমালোচনা করেন তিনি।
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) স্পিনার উসমান তারিকের বোলিংয়ের সময় একই ওভারে দুইবার ক্রিজ থেকে সরে দাঁড়ান নিউজিল্যান্ডের ব্যাটার ড্যারিল মিচেল। বোলিং অ্যাকশনের মাঝে তারিকের বিরতির কারণে বিরক্ত হয়েই এমনটা করেছিলেন নিউজিল্যান্ডের এই ব্যাটার। এজন্য মিচেলকে বাহবা দিয়েছেন ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন।
শেষ দুই বলে দুই রানের সমীকরণে ডেভিড মিলার চাইলেই সিংগেল নিয়ে ম্যাচটা টাই করতে পারতেন। কিন্তু অপর প্রান্তে থাকা কুলদীপ যাদবের ওপর ভরসা করতে পারলেন না দিল্লি ক্যাপিটালসের এই ব্যাটার। শেষ বলেও মিলার ব্যাটে বল লাগাতে না পারায় দিল্লি ম্যাচ হারে এক রানে। সেই বলে মিলারের সিংগেল নেবার সুযোগ নষ্ট করা নিয়ে রীতিমতো হতভম্ব সবাই। সাবেক স্পিনার রবিচন্দ্রন অশ্বিন তো মিলারের এমন কান্ডকে 'পাগলাটে' বলে আখ্যা দিলেন।
নিজ শহরের হয়ে আইপিএল ক্যারিয়ার শেষ করতে চেয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন। সেই আশায় আট মৌসুম পর চেন্নাই সুপার কিংসে ফিরেছিলেন গত বছর। কিন্তু বিদায়টা সুখকর হয়নি কিংবদন্তি এই অফস্পিনারের। ৩৯ বছর বয়সে আইপিএল ক্যারিয়ারের ইতি টেনে দেন গতবারের আইপিএল শেষেই। চেন্নাইয়ে ফেরাটা যে অশ্বিনের জন্য ভালো কোনো স্মৃতি নিয়ে আসেনি তা স্বীকার করেছেন তিনি নিজেই।
উগ্রবাদীদের হুমকির মুখে মুস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেবার পর থেকেই শনির দশা পিছু নিয়েছে কলকাতা নাইট রাইডার্সের। একে একে ইনজুরির কারণে দল থেকে ছিটকে গেছেন দলের গুরুত্বপূর্ণ সব পেসার। মৌসুমের প্রথম দুই ম্যাচেই বোলিং লাইনআপের বেহাল দশায় রীতিমতো দিশেহারা কলকাতা। এবার কলকাতার এমন বোলিং নিয়ে রীতিমতো বিদ্রুপ করলেন ভারতের সাবেক স্পিনার রবিচন্দন অশ্বিন।