র্যাঙ্কিংয়ে এগোলেন লিটন-তানজিদ-ইবাদত, পেছালেন মুশফিক-মুমিনুল
অস্ট্রেলিয়া সফরে তিন ইনিংসের সবকটিতে ডাক মেরেছিলেন লিটন দাস। তবে আফগানিস্তানের বিপক্ষে ব্যাট হাতে জ্বলে ওঠেন ডানহাতি উইকেটকিপার ব্যাটার। আবুধাবিতে প্রথম ইনিংসে ৫৩ রান করেছিলেন তিনি। দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত ব্যাটিংয়ে করেছেন সেঞ্চুরিও। আউট হওয়ার আগে করেছেন ১০২ রান।