ব্যাটসম্যানদের ব্যর্থতার দিনে বোলারদেরও দায় দিলেন মুমিনুল

জিম্বাবুয়ে-বাংলাদেশ সিরিজ
মুমিনুল হক
মুমিনুল হক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
হারারে টেস্টের প্রথম দিনটা বাংলাদেশের জন্য মোটেও ভালো কাটেনি। প্রথম ইনিংসে মাত্র ১৪০ রানে অলআউট হওয়ার পর বল হাতেও সুবিধা করতে পারেননি বোলাররা। দিনের খেলা শেষে ১ উইকেট হারিয়ে ১৩৬ রান করেছে স্বাগতিক জিম্বাবুয়ে।

ফলে দ্বিতীয় দিন শুরু করবে তারা বাংলাদেশের প্রথম ইনিংসের চেয়ে মাত্র ৪ রান পিছিয়ে থেকে। হাতে এখনও আছে ৯ উইকেট, যা ম্যাচে তাদের শক্ত অবস্থানে রেখেছে। বাংলাদেশ দলের ব্যাটার মুমিনুল হক মনে করেন বাংলাদেশের ব্যাটাররাই উইকেট ছুড়ে দিয়ে এসেছেন। জিম্বাবুয়ে তেমন ভালো বোলিং করেনি।

তিনি সংবাদ সম্মেলনে এসে বলেন, 'আমার মনে হয়, আজ আমাদের দিন ছিল না। আপনি যদি দেখেন, প্রতিটি আউটই ছিল অনেকটা সফট ডিসমিসাল। এমন নয় যে নতুন বলে ওরা অসাধারণ কিছু করেছে। অবশ্যই তারা খুব ভালো বোলিং করেছে। কিন্তু আমরা আমাদের পরিকল্পনা ঠিকভাবে বাস্তবায়ন করতে পারিনি। আমি যেটা দেখেছি, বেশির ভাগ আউটই ছিল সফট ডিসমিসাল।'

প্রথম দিন শেষেই হারারে টেস্টের নাগাল জিম্বাবুয়ের হাতে। তাদের হাতে ৯ উইকেট। তাদের লিড কোথায় থামবে সেটাই এখন বড় বিষয়। তবে মুমিনুল মনে করেন জিম্বাবুয়ের লিড ১০০ বা তার কাছাকাছি আটকে রাখতে পারলে ম্যাচে ফেরার সুযোগ আছে বাংলাদেশের সামনে।

তিনি বলেন, 'আমার মনে হয়, তারা এখন আমাদের চেয়ে অনেকটাই এগিয়ে গেছে। যেমন বলেছি, তারা একটি উইকেট হারিয়েছে এবং আমাদের ১৩০ রানের কাছাকাছি পৌঁছে গেছে। যদি আমরা তাদের ১০০ রানের একটু বেশি লিডের মধ্যে আটকে রাখতে পারি, তাহলে সেটি আমাদের জন্য খুব ভালো হবে।'

এই ম্যাচে অভিষেক করেছেন বাংলাদেশের দুই ব্যাটার তাওহীদ হৃদয় ও অমিত হাসান। তাও ভালো করতে পারেননি অভিজ্ঞ মুশফিকুর রহিম-নাজমুল হোসেন শান্তদের সঙ্গে। তবে দিন শেষে বোলারদেরও দায় দিয়েছেন মুমিনুল। তিনি মনে করেন বাংলাদেশের বোলাররা স্টাম্প টু স্টাম্প বল করতে পারেননি।

তিনি যোগ করেন, 'আমার মনে হয় আমাদের বোলাররা যেভাবে বল করেছে, তারা স্টাম্প বরাবর ধারাবাহিকভাবে বল করতে পারেনি। এদিক-ওদিক বল করেছে, তাই তারা বেশি রান খরচ করেছে। কিন্তু আপনি যদি জিম্বাবুয়ের বোলারদের দেখেন, তারা ঠিক জায়গায় বল করেছে।'

আরো পড়ুন: